রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম বলেছেন, সাংবাদিকরা জাতির বিবেক। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ লিখনের মাধ্যমে জাতি নানা ধরনের সুবিধা অসুবিধা ধরতে হবে। ভালো সাংবাদিকতা এবং সুস্থ্য ধারার সংবাদ পরিবেশন জাতির কল্যাণ বয়ে আনে। প্রান্তিক জনপদের মানুষের সুখ-দুখের কথাগুলো জাতির সামনে উঠে আসলে সরকারের পক্ষ থেকে যথাযথ সমাধান করতে সহজ হয়। রাণীনগর-আত্রাই এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ। আমার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দুই থানায় সমান ভাবে উন্নয়নের কাজ করবো। সেই ক্ষেত্রে রাণীনগর উপজেলা থেকে এর যাত্রা শুরু হবে। এ ক্ষেত্রে স্থানীয় সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সকল পেশাজীবী মানুষকে সাথে নিয়ে রাণীনগর আত্রাই উন্নয়নে এক সাথে কাজ করবো। দীর্ঘ ১৭ বছর এই জনপদ ছিলো অবহেলিত। একটি গণতান্ত্রিক সরকার সবে মাত্র ক্ষমতায় এসেছে। দেশের উন্নয়নে যেখানে যা করার দরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা করে যাবো। তিনি রবিবার সন্ধ্যায় রাণীনগর প্রেসক্লাবের নিজস্ব ভবনে প্রেসক্লাব কর্তৃক আয়োজিত সংবর্ধনা, দোওয়া ও ইফতার মাহফিলের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। রাণীনগর প্রেসক্লাবের সভাপতি হারুনূর রশিদের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহাজুল ইসলাম, সাবেক সভাপতি এসএম সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোসারব হোসেন, সাংগঠনিক সম্পাদক মেজবা-উল হক লিটন, রাণীনগর উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর মোস্তফা ইবনে আব্বাস, যুবদলের আহ্বায়ক মোজাক্কির হোসেন, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মতিউর রহমান উজ্জল সহ প্রমুখ। পরে ইফতার মাহফিলে যোগ দেন তিনি। সেখোনে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মুনাজাত করা হয়।