জামালপুর সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর শহর শাখা যুব বিভাগের উদ্যোগে যুব সমাবেশ গত ১৪ জানুয়ারি সন্ধ্যা ৬টার দিকে শহরের হিলফুল ফুজুল টাস্ট্রে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সমাবেশে শহর শাখার যুব বিভাগের সভাপতি হাসান আল মাহিনের সভাপতিত্বে ও যুব বিভাগের সেক্রেটারী আতাউর রহমান সিদ্দিকীর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জামালপুর জেলা আমীর ও জামায়াত মনোনীত জামালপুর-৫ এর এমপি পদপ্রার্থী মাওঃ মুহাম্মদ আব্দুস সাত্তার। বিশেষ অতিথি অতিথির বক্তব্যে রাখেন, জামায়াতের জেলা সেক্রেটারী ও জামালপুর-৪ আসনের জামায়াত মনোনীত এমপি পদপ্রার্থী এড. আব্দুল আওয়াল,শহর আমীর মো. আল ইমরান সুজন, শহর সেক্রেটারী নাজমুল হক মাসুদ, সহ সেক্রেটারী মাওঃ মো. ফরহাদ রেজা, অধ্যক্ষ মুহাম্মদ জিয়াউল কবীর প্রমুখ।