বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দুস্থ, অসহায়, দুর্যোগে আক্রান্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
গত ১০ মার্চ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম) এর আয়োজনে বিতরণ কার্যাক্রম বাস্তবায়ন করেন উপজেলার সাধনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।