দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার দাউদকান্দিতে জাতীয়তাবাদী মহিলা দলের অভ্যন্তরীণ কোন্দল প্রকাশ্য রূপ নিয়েছে। পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক এবং ওয়ার্ড সভানেত্রীর মধ্যকার এ বিরোধে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। হামলা, প্রাণনাশের হুমকি এবং অপহরণ চেষ্টার মতো গুরুতর সব অভিযোগ তুলেছেন এ দুই নেত্রী। পৌর মহিলা দলের সাধারণ সম্পাদক খালেদা আক্তার শিল্পী অভিযোগ করেছেন, গত ২৪ জানুয়ারি তাঁর বাসায় অতর্কিত হামলা চালায় ৬ নং ওয়ার্ড মহিলা দলের সভানেত্রী কলি আক্তার, তাঁর ছেলে ও সহযোগীরা। ফেসবুক লাইভে এসে শিল্পী দাবি করেন, তিনি জন্মলগ্ন থেকেই বিএনপির রাজনীতির সাথে জড়িত। অথচ কলি আক্তার ও তাঁর পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত ছিলেন এবং তাঁরা এখন দলে ঢুকে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন।