আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : আদমদীঘিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ওয়াসিম আলী (৪৬) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। গত বুধবার (১৮ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাকে উপড় পোওতা নিজ বাড়ি থেকে গ্রেপ্তার ও তার হেফাজত থেকে এসব ট্যাপেন্টাডল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ওয়াসিম আলী আদমদীঘি উপজেলার উপড় পোওতা গ্রামের সেকেন্দার আলী ওরফে পচার ছেলে। এ ঘটনায় রাতে আদমদীঘি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, গত বুধবার গোপন সংবাদের ভিক্তিতে সন্ধ্যায় উপজেলার উপড় পোওতা গ্রামের ওয়াসিম আলীর বাড়িতে অভিযান চালিয়ে তার নিজ শয়ন ঘরে দন্ডায়মান অবস্থায় ওয়াসিম আলীকে আটককের পর তার দেহ তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেপ্তার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান বলেন, গতকাল বৃহস্পতিবার গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানা হয়েছে।