ফেনী সংবাদদাতা : বাংলাদেশ স্কাউটস ফেনী জেলার চারদিন ব্যাপী ৫ম ষষ্টক নেতা কোর্স গতকাল বৃহস্পতিবার বিকেলে ফেনী সেন্ট্রাল হাইস্কুলে অনুষ্ঠিত হয়।জেলা স্কাউট কমিশনার একেএম ফরিদ আহমেদের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রোমেন শর্মা।এতে বিশেষ অতিথি ছিলেন জেলা স্কাউটের সহ সভাপতি সাংবাদিক একেএম আবদুর রহীম ও সদর উপজেলা স্কাউটের সম্পাদক আমীর হোসেন।অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা স্কাউটস এর সম্পাদক বেল্লাল হোসেন। আগামী রোববার এই কোর্স শেষ হবে।কোর্স লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন শেখ মোঃ শাহ আলম, সিএএলটি।
কম্বল বিতরণ
শ্রীপুর (মাগুরা) সংবাদদাতা : মাগুরায় শীতার্ত দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে শতাধিক কম্বল বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ইসাডো মাগুরা। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শহরের এম আর রোডে ইসাডোর কার্যালয়ে এ কম্বল বিতরণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে মাগুরা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ জাহিদুল আলম প্রধান অতিথি থেকে দুস্থ ও প্রতিবন্ধীদের মাঝে এ কম্বল বিতরন করেন। এ সময় শহর সমাজ সেবা কার্যালয়ের অফিসার মোঃ আবু মুসা, ইসাডোর চেয়ারম্যান মোঃ হাসানুজ্জামান খান ও ইসাডোর নির্বাহী পরিচালক আবু ইমাম মোহাম্মদ বাকের উপস্থিত ছিলেন।
শীতবস্ত্র বিতরণ
ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজারের ঈদগাঁওতে ১৫ জানুয়ারী (বৃহস্পতিবার) শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ঈদগাঁও পাবলিক লাইব্রেরি প্রাঙ্গনে দুপুরে অসহায় ও দুস্থদের মাঝে শীত বস্ত্র হিসেবে কম্বল তুলে দেয়া হয়। উপজেলা প্রশাসনের সহায়তায় ঈদগাঁও অনলাইন প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। বক্তব্যের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি মোঃ আবু তাহের। তিনি বলেন, উপজেলা প্রশাসন এলাকার অসহায় ও দরিদ্রদের সন্নিকটে আসতে পেরে আমরা অত্যন্ত ধন্য। এলাকাবাসীর প্রয়োজনে আমরা সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত রয়েছি।
আইনশৃঙ্খলা কমিটির
সিংড়া (নাটোর) সংবাদদাতা : বৃহস্পতিবার উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রিফাত এর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, সিংড়া থানার ওসি আ.স.ম. আব্দুন নূর, উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, সিংড়া প্রেস ক্লাবের সভাপতি মোল্লা মো. এমরান আলী রানা, সাধারণ সম্পাদক মো. আবু জাফর সিদ্দিকী প্রমুখ।
শীতকালীন পিঠা উৎসব
বেলকুচি সংবাদদাতা : সিরাজগঞ্জের এনায়েতপুর আইসিএল স্কুলে শীতকালীন পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার( ১৫ জানুয়ারী) সকাল ১০টায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে পিঠা উৎসবের উদ্বোধন করেন এনায়েতপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুস ছামাদ খান ও এনায়েতপুর থানার জামায়াতের আমীর ডা. সেলিম রেজা।
এসময় আরো উপস্থিত ছিলেন আই সি এল স্কুলের প্রধান শিক্ষক সাংবাদিক এম ওয়াহিদুজ্জামান, এনায়েতপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রফিক মোল্লা নাফকোর আঞ্চলিক ঔষধ ব্যবসয়ী প্রতিনিধি জাহিদুল ইসলাম রানা সরকার, সোহেল রানা সহ সকল শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।প্রতি বছরের ন্যায় এবারও পিঠা উৎসব উপলক্ষে ঐতিহ্যবাহী পিঠার বিভিন্ন স্টল সাজানো হয়।
ডিগ্রি মাদ্রাসার সাফল্য
কালিগঞ্জ (সাতক্ষীরা) : কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের হামদ ও নাত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের গৌরব অর্জন করেছে।
এর আগে উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে মাদ্রাসাটির সহকারী শিক্ষক (কম্পিউটার) মো. আছাদুল্লাহ শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হন। পাশাপাশি কেরাত, হামদ ও নাত প্রতিযোগিতায় অংশ নিয়ে সপ্তম শ্রেণির ছাত্র রিফাত হোসেন এবং ফাজিল দ্বিতীয় বর্ষের ছাত্রী হাসনাহেনা প্রথম স্থান অধিকার করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়।
যুব জামায়াতের সমাবেশে
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা : জয়পুরহাটের কালাইয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উদ্যোগে যুব প্রতিনিধি সম্মেলন ১৫ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধায় অফিস কার্যালয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন জয়পুরহাট-০২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ, জয়পুরহাট জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওঃ মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখার নায়েবে আমীর অধ্যক্ষ তাইফুল ইসলাম ফিতা, সেক্রেটারি আব্দুল আলীম। সমাপনী বক্তব্য প্রদান করেন কালাই উপজেলা শাখা যুব বিভাগের সভাপতি খাইরুল ইসলাম। এছাড়াও সমাবেশে উপস্থিত ছিলেন কালাই উপজেলা শাখার নায়েবে আমির আব্দুর রউফ, উলামা বিভাগের সেক্রেটারি মাওলানা মোজাফফর হোসেন, মাওঃ গোলাম আযম, খলিলুর রহমান।
মনোহরদীতে ১২০ পিস ইয়াবা সহ ২ জন আটক
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা : মনোহরদী উপজেলায় গত ১১ জানুয়ারী দিবাগত রাত্রে মনোহরদী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে খিদিরপুর বাজার থেকে ১২০ পিস ইয়াবা সহ ২ জনকে আটক করেছেন। জানা যায় মনোহরদী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর ইসলাম এর নির্দেশে এ এস আই মোঃ মনির হোসেন এর নেতৃত্বে সঙ্গি ফোর্স নিয়ে এই উপজেলার খিদিরপুর ইউনিয়নের খিদিরপুর বাজারের শাহেন শাহ ওয়ার্কশপ দোকানের সামনে পাকা রাস্তার উপর হইতে ১২০ পিস ইয়াবা টেবলেট সহ ২ জনকে আটক করে। আটক কৃতরা হলো আঃ কুদ্দুস (৪৩) পিতা লাল মিয়া ও নয়ন (৩৫) পিতা মৃত শামসুদ্দিন উভয়ের বাড়ী এই ইউনিয়নের কালীরচর গ্রামে। ধৃতদের আটক করে থানায় নিয়ে আসে এবং মনোহরদী থানায় ২০০৯ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) সারনির ১০(ক) মামলা রুজু করে নরসিংদী জেলা হাজতে প্রেরণ করেন। মনোহরদী থানা অফিসার ইনচার্জ মোঃ শাহিনুর ইসলাম এই উপজেলায় মাদকের বিরোদ্ধে জিরু টলারেন্স গোষনা করেন এবং মাদক উদ্দারে অভিযান অব্যাহত রাখবেন বলে জানান।