গতকাল শুক্রবার পটুয়াখালী-২ বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নে দাঁড়িপাল্লা মার্কার এক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। এ জনসভায় স্থানীয় ১১ দলীয় জোটের নেতাকর্মী ও বিপুল সংখ্যক সাধারণ মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ প্রধান অতিথির বক্তব্য বলেন, মা-বোনদের উপর আক্রমনের বাধা দেয়ায়, শহীদ সাংবাদিক মেহেদি হাসান ভাইয়ের বাবার গায়ে বিএনপির যে-সব ভাইয়ের হাত দিয়েছে, লাঞ্চিত করেছেন তারা জুলাই অভ্যুত্থানকে অপমান করেছে। তিনি হুশিয়ারি দিয়ে বলেন, মা-বোনদের সন্মান ও ইজ্জত রক্ষার্থে আমরা এক এক জন আবু সাইদ ও মুগ্ধ হয়ে প্রতিরোধ করবো।
তিনি আরও বলেন নির্বাচিত হলে, কনকদিয়া বাজার থেকে বীরপাশা, বীরপাশা বাজার হয়ে আয়লা থেকে হোগলা পর্যন্ত রাস্তাটা সংস্কারসহ পাকা করা হবে।
ড. মাসুদ বলেন, বিরপাশা, কনকদিয়া, আইলা বাজারে আধুনিক বাজার ব্যবস্থা, পাবলিক টয়লেট, বিশুদ্ধ পানি ও বাজার ঘর নির্মান করা হবে। তিনি বলেন, কনকদিয়া স্কুল অ্যান্ড কলেজ, নারায়ণপাশা দাখিল মাদ্রাসা, হোগলা স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ভবন করে দেয়া হবে।
ড. মাসুদ আরও বলেন, আমি এমপি নির্বাচিত হলে সরকারি কোন সুযোগ-সুবিধা নিব না। আমি বাউফলে ৬০ দিনে মাদক ও ৯০ দিনে দুর্নীতির কবর রচনা করবো।
তিনি বিএনপির প্রার্থীর উদ্দ্যেশ্যে বলেন, আপনাদের নেতা বলেন আই হ্যাব এ প্ল্যান কিন্তু আপনি কনকদিয়া বাসীকে কি প্ল্যান দিয়ে গেলেন? কই কিছুই তো দিলেন না। এই নির্বাচনী জনসভায় ১১ দলীয় নেতাকর্মীসহ স্থানীয় জনগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এই জনসভায় বিএনপি ও ইসলামী আন্দোলনের ৪ জন নেতা ড. শফিকুল ইসলাম মাসুদের হাত ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন।