কাপ্তাই সংবাদদাতা : কাপ্তাইয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে গত ১৪ জানুয়ারি বুধবার দুপুরে। উপজেলা প্রশাসন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভেট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় কাপ্তাই উপজেলা হলরুম কিন্নরী’তে এই সমন্বয় সভার আয়োজন করা হয়। কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন এতে সভাপতিৎ করেন। এসময় তিনি গণভোটের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম শাকের আহমেদ, সহকারি তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল,সিনিয়র সাংবাদিক মাহফুজ আলম, কাজী মোশারফ হোসেন, নজরুল ইসলাম লাভল, কবির হোসেন প্রমূখ। এসময় হেডম্যান, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তর প্রধানগণ, বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, কর্মচারীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
গ্রাম-গঞ্জ-শহর
ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরণ সভা
কাপ্তাইয়ে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধকরনের লক্ষ্যে অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা