বাঁশখালী (চট্টগ্রাম) সংবাদদাতা: বাঁশখালীর শীলকূপ ইউনিয়নের অগ্নিদুর্গত ছয় পরিবারের মাঝে জামায়াতে ইসলামী বাঁশখালী উপজেলা শাখার পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ২২ ফেব্রুয়ারী সকালে উপজেলা জামায়াতের পক্ষ থেকে অগ্নিদুর্গতদের সাথে সাক্ষাৎ করতে যান চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম। তিনি ছয় পরিবারকে ঘর নির্মাণের জন্য সহায়তা প্রদান করেন।
এসময় জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক জি এম সাইফুল ইসলাম, শীলকূপ ইউনিয়ান জামায়াতের আমীর মাও হোছাইন আহমদ কাশেমী, নায়বে আমীর আব্দুর রহিম, সেক্রেটারি রবিউল ইসলাম, সাবেক ছাত্রনেতা রিয়াজুল হক তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি বলেন, আল্লাহ তা’য়ালা তার প্রিয় বান্দাদের ভয়-ক্ষুধা-সম্পদের ক্ষতি দিয়ে পরীক্ষা করে থাকে। বিপদে ধৈর্য ধারণ করে আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।