কুষ্টিয়ার মিরপুরে নজরুল ইসলাম (৫০) নামে এক জামায়াত কর্মীকে কুপিয়ে আহত করেছে দুর্বত্তরা। আহত নজরুল ইসলাম উপজেলার পোড়াদহ ইউনিয়নের আহম্মদপুর গ্রামের ইনতাজ ফকিরের ছেলে।

নজরুল ইসলাম জানান, সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮ টার দিকে বাড়ির পাশেই দোকানে চা খাচ্ছিলো। কোনো কিছু বুঝে ওঠার আগেই স্থানীয় বিএনপি নেতা শাহ আলমের নেতৃত্বে একদল সন্ত্রাসী তার ওপর ঝাঁপিয়ে পড়ে।

এসময় তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারপিট করা হয়। তার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।