হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় কৃষিজমির উর্বর মাটি (টপ সয়েল) কাটার অভিযোগে মো. নাইম (২৫) নামে এক যুবককে ভ্রাম্যমাণ আদালত ২,০০,০০০ টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে উপজেলার উত্তর মাদার্শা এলাকার সৈয়দ আহমেদ হাটের পূর্ব পাশে রাস্তা সংলগ্ন জমিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে যুবকটিকে অবৈধভাবে কৃষিজমির মাটি কাটার সময় ধরা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শাহেদ আরমান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, হাটহাজারী। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা (সংশোধন) আইন, ২০২৩ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ২,০০,০০০ টাকা অর্থদ- প্রদান করা হয়। অনাদায়ে ১৫ (পনেরো) দিনের বিনাশ্রম কারাদ-ের নির্দেশ দেয়া হয়েছে।