ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান পীরে তরিকত আল্লামা ছৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদী ও মহাসচিব শায়খুল হাদিস অধ্যক্ষ আল্লামা জয়নুল আবেদীন জুবাইর এক যুক্ত বিবৃতিতে সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর নিরংকুশ বিজয়োত্তর দলের চেয়ারম্যান তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী মনোনীত হওয়ায় এবং নবগঠিত তার নেতৃত্বাধীন মন্ত্রিপরিষদকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করে বলেন-তারেক রহমান এর যোগ্য, দক্ষ ও দূরদর্শী নেতৃত্বে দেশ ও জাতি বর্তমান ক্রান্তিকাল উত্তরণে সক্ষম হবে। অভিশপ্ত বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে উদ্যোগী হবে। অর্থনীতি পুনরুদ্ধার এবং উন্নয়ন -অগ্রগতিতে নতুন নতুন কর্মকৌশল ও পরিকল্পনা গ্রহণে ব্রতী হবে। ইনসাফ, ন্যায়ের শাসন এবং দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কাজ করবে। কুরআন-সুন্নাহ বিরোধী সর্বপ্রকার কর্মকা-ের আশ্রয়-প্রশ্রয় দেয়া থেকে বিরত থাকবে। সন্ত্রাস-দুর্নীতিমুক্ত একটি সুস্থ সমাজ বিনির্মাণে ইতিবাচক পদক্ষেপে এগিয়ে যাবে। স্বচ্ছ ও জবাবদিহিমূলক একটি জনপ্রশাসন গড়ে তোলার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখবে। মহান মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নসহ দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুন্ন রাখতে আন্তরিক থাকবে। এক্ষেত্রে দেশের মুক্তিযুদ্ধের স্বপক্ষীয় সূফীবাদী রাজনৈতিক সংগঠন ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর পক্ষ থেকে নেতৃবৃন্দ তার সরকারের সকল ইতিবাচক পদক্ষেপের সাথে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। প্রেসবিজ্ঞপ্তি।