মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা : মুরাদনগর উপজেলায় কুমিল্লা অঞ্চলের টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় এক দিনের যাত্রাপুর ও কামাল্লা ইউনিয়নের ৬০ কৃষক কৃষাণি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত ৮ মার্চ উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষনে বিভিন্ন কৃষি প্রযুক্তিতে আধুনিক ফল চাষ, মাশরুম চাষ, ক্যাপ্সিকাম চাষ, সবজি চাষ, ফল বাগান, ছাদ কৃষি সম্পর্কে আলোচনা করা হয়।
ইফতার মাহফিল
নরসিংদী : নরসিংদী জেলা বিএনপির উদ্যোগে গত সোমবার নরসিংদী জেলা স্টেডিয়াম মাঠে এক ইফতার পার্টির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও জাতীয় সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান। নরসিংদী জেলা বিএনপির সভাপতি, নরসিংদী-১{সদর} থেকে নির্বাচিত সংসদ সদস্য খায়রুল কবির খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক, জাতীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন ও জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ-আল-ফারুক।
অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া
নাগরপুর (টাঙ্গাইল) : জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬’ উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত হয়েছে। গত ১০ মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মহড়া অনুষ্ঠিত হয়।
“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে কর্মসূচিটি পালন করা হয়।
ঈদসামগ্রী বিতরণ
আদমদীঘি (বগুড়া) : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বগুড়ার আদমদীঘিতে সাধারণ মানুষে মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গত ১০ মার্চ বেলা ১১টায় আদমদীঘি বিএনপির কার্যালয়ের সামনে উপজেলা যুবদলের আয়োজনে এই ঈদ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ সভাপতি আব্দুল মুক্তাকিন তালুকদার, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম,আবু তালেব দুলাল প্রমুখ।
পুরস্কার বিতরণী
গাইবান্ধার সাদুল্লাপুরে আশ শিফা মডেল মাদরাসার উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে বার্ষিক পুরস্কার বিতরণী ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার ১০ মার্চ সাদুল্লাপুর উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ অনুষ্ঠান উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলা শাখার আমীর মো. এরশাদুল হক ইমন, সেক্রেটারি মো. সিরাজুল ইসলাম ও বায়তুলমাল সেক্রেটারি লোকমান হোসেন প্রমুখ। ছাড়াও বনগ্রাম ইউনিয়ন সভাপতি আব্দুল ওয়ারেছ, জামালপুর ইউনিয়ন সভাপতি সৈয়দ মেজবাহুল রাশেদ ও শিক্ষানুরাগীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ভিজিএফ চাল বিতরণ উদ্বোধন
বাঁশখালী (চট্টগ্রাম) : চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় পবিত্র ঈদুল ফিতর-২০২৬ উপলক্ষে দুস্থ, অসহায়, দুর্যোগে আক্রান্ত ও হতদরিদ্র পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
গত ১০ মার্চ উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ (ডিডিএম) এর আয়োজনে বিতরণ কার্যাক্রম বাস্তবায়ন করেন উপজেলার সাধনপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় সুবিধাভোগীদের মাঝে বিনামূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম এমপি। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিকসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।