রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা: মাদারীপুরের রাজৈরে স্বচ্ছ সাংবাদিকতা, পেশাগত দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধের বিকাশ ও সামাজিক অঙ্গীকারকে সামনে রেখে সারাক্ষণ বার্তা পরিবারের আয়োজনে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত, ব্যতিক্রমধর্মী আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল। মাদারীপুরের রাজৈরে অনুষ্ঠিত হলো এক মনোমুগ্ধকর, প্রাণবন্ত ও ব্যতিক্রমধর্মী আয়োজন। স্বচ্ছ সাংবাদিকতা, গণতান্ত্রিক মূল্যবোধ, পেশাগত দক্ষতা, সামাজিক অঙ্গীকার ও মাহে রমযানের ভাবগাম্ভীর্যের আবহে সারাক্ষণ বার্তা পরিবার আয়োজন করে সাংবাদিকদের মিলন মেলা ও আলোচনা সভা, যেখানে উপস্থিত ছিলেন রাজৈর উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ ও শীর্ষ ব্যক্তিবর্গ। আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বহুল প্রচারিত জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সারাক্ষণ বার্তার সম্পাদক এডভোকেট গৌরাঙ্গ বসু।
তিনি তার বক্তব্যে বলেন,” সাংবাদিকতা কোন সাধারণ পেশা নয়,এটি একটি দায়িত্ববোধ ও নাগরিক মূল্যবোধের বিষয়।সত্য ও ন্যায়ের পক্ষে নির্ভীক অবস্থানই একজন সাংবাদিকের মূল পরিচয়। তিনি আরো বলেন,” প্রান্তিক জনপদের সংবাদ ও গণ মানুষের কন্ঠস্বর সঠিকভাবে তুলে ধরাই হবে সারাক্ষণ বার্তার অঙ্গীকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজৈর মডেল প্রেসক্লাবের উপদেষ্টা দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি আব্দুল মতিন খন্দকার।