চট্টগ্রামের ষোলশহরে চিটাগং শপিং কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করছে।

চট্টগ্রামের ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর বাংলা পোস্টকে জানান, ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনে খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। বিস্তারিত পরে জানাতে পারবো।

ধারণা করা হচ্ছে শপিং মলটির দ্বিতীয় তলায় অবস্থিত গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে। যদিও এখনও আনুষ্ঠানিকভাবে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।