তিতাস (কুমিল্লা) সংবাদদাতা: কুমিল্লার তিতাসে চেক জালিয়াতির মামলায় ওয়ারেন্ট পরোয়ানাভুক্ত আসামী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মাঈনুদ্দিন সরকার খুশু (৩৫)কে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে দশটায় উপজেলার আসমানীয়া বাজার সিএনজি স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

মাঈনুদ্দিন সরকার খুশু উপজেলার নারান্দিয়া ইউনিয়নের দক্ষিণ নারান্দিয়া গ্রামের বাসিন্দা সামছুল আলম সরকারের ছেলে।

এবিষয়ে তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আরিফ হোসাইন জানান, মাঈনুদ্দিন সরকার খুশুর বিরুদ্ধে ১৩৮(১) ধারায় একটি ওয়ারেন্ট পরোয়ানা ছিল। যার পেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।