রাজাপুর (ঝালকাঠি) সংবাদদাতা : ঝালকাঠির রাজাপুরে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে মাহে রমজান উপলক্ষে সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ইফতার সামগ্রী ‘ফুড প্যাকেজ’ উপহার দেওয়া হয়েছে।রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে আলোকিত রাজাপুর ক্যাডেট মাদ্রাসা চত্বর এলাকায় এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে বাংলাদেশ জামায়াত ইসলামির রাজাপুর উপজেলা আমীর মাওলানা কবির হোসেন বলেন, “আমরা চাই না অতীতের মতো কেউ জনগণের অধিকার হরণ করুক। জামায়াতে ইসলামী চায় আল্লাহর আইন ও সৎ লোকের শাসন প্রতিষ্ঠিত হোক।আমরা শক্তিশালী বিরোধী দল হিসেবে জনগণের অধিকার আদায়ের চেষ্টা করব এবং সুবিধাবঞ্চিত জনগণের পাশে থাকব।তারই প্রেক্ষিতে রাজাপুর উপজেলার ছয়টি ইউনিয়নের তিন শতাধিক সুবিধা বঞ্চিত ভাই বোনদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়েছে। তিন হাজার টাকা মূল্যের ইফতার সামগ্রী প্যাকেজে রয়েছে ত্রিশ কেজি চাল,তিন লিটার সয়াবিন তৈল, ছোলাবুট,মসুরি ডাল পিয়াজ, লবন, চিনি সহ অন্যান্য উপকরন।
এ সময় উপস্থিত ছিল উপজেলা জামায়াতে ইসলামী নায়েবে আমীর মাস্টার ইউসুফ আলী, শুক্তাগড় ইউনিয়ন আমীর মাওলানা আব্দুল আলীম, সাতুরিয়া ইউনিয়ন আমীর মাওলানা মুস্তাফিজ, মহিলা জামায়াতে ইসলামী উপজেলা সেক্রেটারি সাহিদা বেগম প্রমুখ।