শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানা এলাকায় পৃথক দুইটি অভিযানে ফেনসিডিল সহ ২ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে সিপিসি-১, র্যাব-৫, রাজশাহী।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন সময় থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণ ও অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব-৫, সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ এর দুইটি আভিযানিক দল ২১ জানুয়ারি ২০২৬ তারিখ চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৩নং দাইপুকুর ইউপি ৬নং ওয়ার্ড দারিগাছা গ্রামস্থ ধৃত আসামী আঃ লতিফ এর বাড়ী হতে মাদক কারবারি আ. লতিফ (৬০)কে বিকাল ৪টায় ১৭৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার করা হয় এবং একই তারিখে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ৩নং দাইপুকুর ইউপি ৬নং ওয়ার্ড দারিগাছা গ্রাম হতে ধৃত আসামী আবু সায়েদের বসতবাড়ী হতে ১২০ বোতল অবৈধ মাদক ফেনসিডিলসহ গ্রেফতার করা হয়।