অমর একুশে বইমেলা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে। পূর্ববর্তী ঘোষণা অনুযায়ী পুরস্কার আনতে যান কবি মোহন রায়হান। কিন্তু অনুষ্ঠানে উপস্থিত হয়ে জানতে পারেন তার পুরস্কার বাতিল করা হয়েছে। এমনই অভিজ্ঞতার কথা জানালেন তার ফেসুবক আইডিতে পোস্ট করে। কবি মোহন রায়হান লিখেছেন, ‘প্রিয় দেশবাসী, সালাম জানবেন। আপনারা অবগত আছেন, এবার ২০২৫ বাংলা একাডেমির সাহিত্য পুরস্কার (কবিতায়) আমাকে প্রদান করা হয়েছিল। এই পুরস্কার আমার একদমই প্রত্যাশা ছিল না। আমি একজনের কাছেও পুরস্কারের জন্য তদবির করিনি। পুরস্কার কমিটি স্বতঃস্ফূর্তভাবে আমাকে নির্বাচিত করে।’ জানা যায়, ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৫’-এর জন্য ৯ বিশিষ্টজনের নাম ঘোষণা করা হয়।
গ্রাম-গঞ্জ-শহর
কবি মোহন রায়হানের সাহিত্য পুরস্কার বাতিল
অমর একুশে বইমেলা-২০২৬ উদ্বোধন অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ প্রদান করা হয়েছে।