কালিগঞ্জ (সাতক্ষীরা) সংবাদদাতা : মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলাধীন নলতায় নলতা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল লিমিটেডের আয়োজনে দিনব্যাপী মেডিকেল ক্যাম্প ও ডাক্তার কনফারেন্স সেমিনার অনুষ্ঠিত হয়েছে ।
গত ২১ ফেব্রুয়ারি (শনিবার) সকাল ১১ ঘটিকায় হাসপাতালের সামনে এ ডাক্তার কনফারেন্স সেমিনার অনুষ্ঠিত হয়। সকাল ৯ ঘটিকা হতে ১০০ টাকা রেজিস্ট্রেশন ফি’র মাধ্যমে মেডিকেল ক্যাম্পে রোগী দেখছেন বিশেষজ্ঞ ডাক্তাররা।
ডাক্তার কনফারেন্স সেমিনারে প্রায় শতাধিক গ্রাম্য ডাক্তারদের উপস্থিতিতে অধ্যক্ষ রাজু আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নলতা ডায়াবেটিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিলন হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র হাসপাতালের ভাইস চেয়ারম্যান হারুন উর রশিদ, সমাজসেবক মোঃ রফিকুল ইসলাম (খোকন), নলতা ডায়াবেটিক হাসপাতালের উপদেষ্টা ডাক্তার মোঃ কামরুল হাসান, শিক্ষক মাওলানা আব্দুল ওহাব, সাংবাদিক মামুন বিল্লাহ, রফিকুল ইসলাম ও আবুল কালাম বিন আকবর, শতাধিক গ্রাম্য ডাক্তার ও প্রতিষ্ঠানের কর্মচারীরা।
অনুষ্ঠানের সভাপতি ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিলন হোসেন বলেন, আমাদের হাসপাতাল ব্যবসা নয় সেবা দেওয়ার উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছে। এমন প্রত্যন্ত গ্রামে আমরা সিটি স্ক্যান মেশিন বসিয়েছি, ভবিষ্যতে আই.সি.ইউ ও সি.সি.ইউ এর মত গুরুত্বপূর্ণ সেবা দেওয়ার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। উপস্থিত অতিথিদের মধ্যে বক্তারা একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা ও শহিদ দিবস উপলক্ষে আলোচনা ও নলতা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সেবা সমূহ নিয়ে বিস্তর আলোচনা করেন।
গত শনিবার সকাল ৯ ঘটিকা হতে শুরু হওয়া মেডিকেল ক্যাম্পের দিনব্যাপী রোগী দেখছেন গাইনি ও প্রসূতি রোগে বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ সালমা খাতুন, হাড়জোড়া, বাত ব্যথা ও শিরা রোগে অভিজ্ঞ ডাঃ মোঃ মাহবুবুল ইমাম, মেডিসিন বক্ষব্যাধি, স্টক ও প্যারালাইসিস রোগে অভিজ্ঞ ডাঃ তানভীর মাহাতাব (শামীম), চর্ম, যৌন, এলার্জি ও কুষ্ঠ রোগে বিশেষজ্ঞ ডাঃ এম জাহিদ মাহমুদ (হাসান), গাইনি ও প্রসূতি রোগে অভিজ্ঞ ডাঃ তমা রাণী মন্ডল, শিশুরোগ, মেডিসিন, চর্ম ও ডায়াবেটিস রোগে অভিজ্ঞ ডাঃ আরিফ হোসাইন। রাত ৮ ঘটিকা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্পের সেবা কার্যক্রম চালিয়ে যাবেন বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ ও ডাক্তাররা।