রাজশাহী ব্যুরো
সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ পেশাজীবী ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরী। শনিবার নগরীর নানকিং দরবার হলে এই আয়োজন করা হয়। ইফতার মাহফিলে বিশিষ্ট ব্যাবসায়ী, চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সাংবাদিকসহ দুই শতাধিক বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
রাজশাহী মহানগরী জামায়াতের আমীর ড. মাওলানা কেরামত আলী এমপি’রর সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য এ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাইন উদ্দিন, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. একেএম আজহারুল ইসলাম, জামায়াতের রাজশাহী মহানগরীর নায়েবে আমীর এ্যাড. আবু মোহাম্মদ সেলিম। সভাপতির বক্তব্যে ড. কেরামত আলী এমপি বলেন, রমযানের শিক্ষাই হোক আমাদের সমাজ ও রাষ্ট্র পরিচালনার মূলমন্ত্র। সমাজের অন্যায়গুলো তখনই দূর হবে যখন তাকওয়াবান মানুষরা সমাজের সকল স্তরে নেতৃত্ব দেবে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন চব্বিশের জুলাই আন্দোলনের শহীদ সাকিব আনজুমের পিতা মইনুল হক, মহানগরী জামায়াতের নায়েবে আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীর, সহকারী সেক্রেটারি মাহবুবুল আহসান বুলবুল, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন সরকার, ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক অধ্যাপক আবুল কালাম আজাদ প্রমুখ।