বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেছেন, নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে, তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। সারাদেশে নির্বাচন পরবর্তী নেতাকর্মীদের উপর হামলা, নির্যাতন, নিপীড়ন, হত্যা ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাটের ঘটনা ঘটছে। অবিলম্বে এ হামলা লুটপাট বন্ধ করতে হবে। তিনি বলেন, বাংলাদেশের মানুষ যে স্বপ্ন দেখেছিল, তা নির্বাচনের ম্যানিপুলেশন, অনিয়ম ও পরবর্তী সহিংসতা শেষ করে দিয়েছে। ফলাফল ঘোষণায় যে অনিয়ম হয়েছে, নির্বাচন কমিশনকে সেখানে কোনো টালবাহানা ছাড়াই তদন্ত করতে হবে। অনিয়মের নির্বাচনে জিতে হামলা আমাদের আবার ফ্যাসিবাদের কথা মনে করিয়ে দিচ্ছে। তিনি আরও বলেন, জুলাই সনদে না ভোট ও ধানের শীষের ভোট সমান হয়েছে অনেক কেন্দ্রে। তারা না ভোটের ক্যাম্পেইন করেছে। নির্বাচনের পর পেইড বুদ্ধিজীবীরা বলছে সরকার মানতে বাধ্য নয়। গোলাম পরওয়ার আরও বলেন, ফ্যাসিবাদের মতো সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে যদি জনরায় অমান্য করা হয়, তাহলে তাদের ফ্যাসিবাদের পরিণতি বরণ করতে হবে। শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে খুলনা অঞ্চল জামায়াতে ইসলামীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদ সদস্য ও খুলনা অঞ্চল পরিচালক সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র সভাপতিত্বে বক্তৃতা করেন কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি মুহাদ্দিস আব্দুল খালেক এমপি, মাওলানা আবুল কালাম আজাদ এমপি, টিম সদস্য অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান এমপি, মাস্টার শফিকুল আলম, খুলনা জেলা আমীর মাওলানা এমরান হুসাইন, সাতক্ষীরা জেলা আমীর উপাধ্যক্ষ শহীদুল ইসলাম মুকুল, বাগেরহাট জেলা আমীর মাওলানা রেজাউল করীম, মহানগরী নায়েবে আমীর অধ্যাপক নজিবুর রহমান ও সেক্রেটারি এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, সাতক্ষীরা জেলা নায়েবে আমীর নুরুল হুদা ও ডা. মাহমুদুল হক, খুলনা জেলা নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার ও অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, বাগেরহাট জেলা নায়েবে আমীর এডভোকেট শেখ আব্দুল ওয়াদুদ, খুলনা জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, বাগেরহাট জেলা সেক্রেটারি শেখ মো. ইউনুস।
সেক্রেটারি জেনারেল বলেন, মুক্তিযুদ্ধে যে চেতনার কথা বলা হয়েছে তা আজো বাস্তবায়ন হয়নি। জামায়াতে ইসলামী একটি সুদ, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত যাকাত ভিত্তিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় কাজ করছে। একমাত্র আল্লাহর বিধান পালনের মাধ্যমে সেই কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
ডময়া গোলাম পরওয়ার বলেন, ইতিহাসের জঘণ্যতম সাজানো মিথ্যা জুডিশিয়াল ট্রাইব্যুনাল দিয়ে আমাদের নেতাদের হত্যা করা হয়েছে। মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, মিথ্যা ট্রাইব্যুনাল দিয়ে আল্লাহর নেক বান্দাদের হত্যা করতে নিষ্ঠুর স্বৈরশাসক ফ্যাসিস্ট শেখ হাসিনার অন্তর কাঁপে নাই।
তিনি আরও বলেন বলেন, জাতীয় নির্বাচনের ম্যানিপুলেশন, অনিয়ম ও পরবর্তী সহিংসতায় আপনারা বিচলিত হবেন না, ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। তাছাড়া আপনারা ইসলামী আন্দোলনের কর্মী। আমাদের সকল কাজ হবে আল্লাহর সš‘ষ্টির জন্য। সুতরাং আমরা ক্ষমতা গ্রহণ করলে যেমন উচ্ছ্বাসের কিছু নেই, তেমনি পরাজয়ে হতাশারও কোনো কারণ নেই।
ভোলা : একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা সভাকক্ষে। অনুষ্ঠানে সভাপতিত্ত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন।
মহাগ্রন্থ আল কুরআন থেকে তেলাওয়াত করেন ইংলিশ ভারসন স্কুলের শিক্ষক মাওলানা মাহবুবুর রহমান, গীতা পাঠ করেন জগৎ দাস।তারপর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আবুল খায়ের। এরপর পর্যায়ক্রমে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা ডাঃআমীর হোসেন, দৈনিক সংগ্রামের সংবাদ দাতা মোঃরেজাউল হাসান, বাংলাদেশ জামায়াতে ইসলামী চরফ্যাশন উপজেলা শাখার আমীর অধ্যক্ষ মীর মোহাম্মদ শরীফ হোসেন, মোতাহার হোসেন আলমগীর মালতিয়া সাবেক সাধারণ সম্পাদক বিএনপি, জাহাঙ্গীর বাদশা -অফিসার ইনচার্জ চরফ্যাশন থানা, ডাক্তার শোভন কুমার বসাক- উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা। সবশেষে সভাপতি হিসেবে বক্তব্য প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লোকমান হোসেন। উপ জেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ভাষা শহীদ দিবস উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ পরিচালনা করেন শিক্ষা কর্মকর্তা খলিলুর রহমান।
কোটচাঁদপুর ঝিনাইদহ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন, কোটচাঁদপুর এর আয়োজনে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) কোটচাঁদপুর উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ঝিনাইদহ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আমীর ও সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা তাজুল ইসলাম, পৌর আমীর মুহাদ্দিস আব্দুল কাইয়ুম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার সভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, পৌর সভাপতি ও সাবেক মেয়র সালাউদ্দিন বুলবুল সিডল, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা হৃদয় আহমেদ, এসপি সার্কেল সায়েম আহমেদ, সহকারী ভূমি কর্মকর্তা সোহেল রানা এবং কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদউজ্জামান।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার এনামুল হাসান এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা তথ্য কর্মকর্তা তানিয়া।
বক্তারা মহান ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং বাংলা ভাষার মর্যাদা রক্ষায় নতুন প্রজন্মকে সচেতন হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে সকল ভাষা শহিদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
ভালুকা (ময়মনসিংহ)ভালুকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হবির বাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২১ শে ফেব্রুয়ারি শনিবার দুপুরের হবির বাড়ী ইউনিয়নের স্কয়ার মাস্টার বাড়ী এলাকায় ঢাকা - ময়মনসিংহ মহাসড়কে একটি রর্্যালি অনুষ্ঠিত হয়। রর্্যালিটি মাস্টার বাড়ী কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে শুরু হয়ে আইডিয়াল মোড় হয়ে কাঁচা বাজারের সামনে গিয়ে শেষ হয়। র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। হবির বাড়ী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলামের সঞ্চালনায় ইউনিয়ন জামায়াতের আমীর জহির উদ্দিন মোঃ বাবরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর ছাইফ উল্লাহ পাঠান ফজলু, উপজেলা সেক্রেটারি শহীদুর রহমান শাহীন, উপজেলা শুরা সদস্য ডক্টর হাফেজ আবুল কাশেম প্রমূখ।
চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় যথাযোগ্য মর্যাদায় শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়েছে। ২১শের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে চুয়াডাঙ্গা সরকারি কলেজের কেন্দ্রীয় শহীদ মিনারের শহীদ বেদীতে পু®পস্তবক অর্পণ করেন চুয়াডাঙ্গা-১
আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল। এরপর চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ, পৌরসভা ও জেলা বিএনপি পুস্পস্তবক অর্পণ করার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষে শহীদদের স্মরণে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকল সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তৃতা ও নাটিকা, সকাল সাড়ে ১০টায় ডিসি সাহিত্য মঞ্চে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। এদিন বাদ জোহর ও সুবিধাজনক সময়ে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হয়।
এর আগে বুধবার (১৮ ফেব্রুয়ারি) চুয়াডাঙ্গা জেলা শহরের প্রধান প্রধান সড়ক বাংলা বর্ণমালা সম্বলিত ফেস্টুন দিয়ে করা হয়। এদিন বেলা সাড়ে ১০টায় জেলা শিল্প কলা একাডেমী প্রাঙ্গণে ভাষার গান ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে শিশুদের ছড়া কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এদিকে দামুড়হুদা উপজেলায় সকাল দশটার সময় মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য জনাব মোঃ রুহুল আমিন। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ্ব, ক্ষুদে শিক্ষার্থীরা ও সাধারণ জনগণ অংশগ্রহণ করেন। আলোচনা সভায় জেলা জামায়াতের আমীর ও সংসদ সদস্য রুহুল আমিন বলেন- মাতৃভাষার জন্য আত্মত্যাগকারী, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে, ৯০এর গণঅভ্যত্থান ও ২৪শের স্বৈরাচারী আন্দোলনে সকল শহীদদের আদর্শ আমাদের প্রেরণার উৎস। দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আগামী প্রজন্মের জন্য একটি উন্নত, শিক্ষিত ও নৈতিক সমাজ গড়ে তুলতে হবে। ভাষা আন্দোলনের চেতনা ধারণ করেই আমাদের উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে যেতে হবে।”
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওবায়দুর রহমান সাহেল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখলেন এনসিপির প্রধান আহবায়ক গোলাম সরোয়ার ছোটন, জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুর রহমান, উপজেলা জামায়াতের আমীর নায়েব আলী, সেক্রেটারী আবেদ উদ দৌলা টিটন, বিএনপি’র মনির হোসেন, দামুড়হুদা থানার ওসি শেখ মেজবাহ উদ্দিন প্রমুখ।
শ্রীপুর মাগুরা : মাগুরায় মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজে কেন্দ্রীয় শহীদ মিনারে মাগুরা- ১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, মাগুরা জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমান শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়া শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সহ নানা শ্রেণি-পেশার মানুষ। অন্যদিকে জেলার শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলাতেও অনুরুপ কর্মসূচী পালিত হয়েছে।
গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ) এ সময় চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে উপজেলা প্রশাসন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শনিবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য ড. মিজানুর রহমান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা রুমা, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল বারিক, উপজেলা শিক্ষা অফিসার ইছাহাক আলী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, উপজেলা প্রেসক্লাব সভাপতি আতিকুল ইসলাম আজম, শিক্ষক ইয়াসমিন খাতুন ও ছাত্রী ইশরাত জাহানসহ অনেকে।
বক্তারা ভাষা আন্দোলনের ইতিহাস তুলে ধরে নতুন প্রজন্মের মধ্যে মাতৃভাষার চর্চা ও দেশপ্রেমের চেতনা জাগ্রত করার আহ্বান জানান। আলোচনা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
দিবসের কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পুরো আয়োজন জুড়ে ছিল শোক, শ্রদ্ধা ও গর্বের এক আবেগঘন পরিবেশ।
কমলনগর (লক্ষ্মীপুর) লক্ষ্মীপুরের কমলনগরে যথাযোগ্য মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। প্রথমে রাত ১২টা ১ মিনিটে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করা হয়। উপজেলা প্রশাসন, কমলনগর থানা, মুক্তিযুদ্ধা সংসদ, জাতীয়তাবাদী দল বিএনপি, জাতীয় সমাজ তান্ত্রিক দল- জেএসডি, গণঅধিকার পরিষদ, কমলনগর প্রেসক্লাব, উপজেলার পরিষদের শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন।
সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো রাহাত উজ জামানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আরাফাত হোছাইন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল আলম, মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ মোরশেদ আলম,উপজেলা বিএনপি সভাপতি নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক দিদার হোসেন, যুবদল সভাপতি মাওলানা মোহাম্মদ ইউসুফ, সাধারণ সম্পাদক আবু ছায়েদ দোলন, ছাত্রদল সভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক জাফর আহমদ ভুঁইয়া, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আবুল খায়ের,সাধারন সম্পাদক আকরাম হোসেন, কমলনগর প্রেসক্লাব সভাপতি ইউছুফ আলী মিঠু প্রমুখ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইফতেখার হোছাইন,সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির,উপজেলা তথ্য কর্মকর্তা শাহানা ইসলাম,মুক্তিযোদ্ধা আবু নুর সেলিম, গণঅধিকার পরিষদের জেলা সাধারণ সম্পাদক সার্জেন্ট সোলায়মান চৌধুরী। পরে চিত্রাঙ্কনসহ বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মোংলা বাগেরহাট : মোংলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদা ও গভীর শ্রদ্ধার সঙ্গে পালিত হয়েছে। ১৯৫২ সালের ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে প্রভাতফেরি, পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শুক্রবার রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। মোংলা উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, পুলিশ প্রশাসন, মোংলা পোর্ট পৌরসভা, মোংলা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে পুষ্পমাল্য অর্পণ করেন বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য ও বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম। এ সময় ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হলে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর, রাজনৈতিক ও সামাজিক সংগঠন এবং নানা শ্রেণি-পেশার মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠায় সালাম, বরকত, রফিক, জব্বার, শফিকসহ ভাষা শহীদদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয়। তাঁদের আত্মদানের ফলেই বাংলা ভাষা রাষ্ট্রভাষার স্বীকৃতি পেয়েছে। তিনি তরুণ প্রজন্মের কাছে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস তুলে ধরার ওপর গুরুত্বারোপ করেন এবং বাংলা ভাষার শুদ্ধ চর্চায় সচেতন থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি, সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রেফাতুল ইসলাম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ শাহিনুর রহমানসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
দিবসটি উপক্ষে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, রচনা ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। শান্তিপূর্ণ পরিবেশে কর্মসূচিগুলো সম্পন্ন হয়।
পতœীতলা (নওগাঁ) আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহিদ দিবস-২০২৬ উপলক্ষে নওগাঁর পতœীতলায় যথাযোগ্য মর্যাদায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ এনামুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পতœীতলা উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ আলীমুজ্জামান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতœীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান (আসাদ)।
উপজেলা প্রশাসন, পতœীতলা এ অনুষ্ঠানের আয়োজন করে। দিবসটি উপলক্ষে সকাল থেকেই বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। ভাষা শহিদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা এবং শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মোঃ এনামুল হক ভাষা আন্দোলনের শহিদদের গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বলেন,
“বাংলা ভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের আত্মত্যাগ জাতির ইতিহাসে এক গৌরবময় অধ্যায়। আমাদের নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের সঠিক ইতিহাস জানতে হবে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসতে হবে।”
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আলীমুজ্জামান মিলন বলেন,
“মহান শহিদ দিবস আমাদের চেতনার উৎস। ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়ে আমরা মাতৃভাষায় কথা বলার অধিকার পেয়েছি। এই চেতনা ধারণ করেই আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে।”
বিশেষ অতিথি ওসি মোঃ আসাদুজ্জামান (আসাদ) বলেন, “ভাষা আন্দোলনের চেতনা আমাদের জাতীয় ঐক্যের ভিত্তি। সমাজে আইন-শৃঙ্খলা বজায় রাখা এবং তরুণ প্রজন্মকে সুশৃঙ্খল ও সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে।”
চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস বলেছেন, জাতির মর্যাদা রক্ষা করতে হলে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদেরকে ন্যায়ের পথে অবিচল থাকার প্রেরণা জোগায়।
শনিবার (২১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর ১৬ নম্বর চকবাজার ওয়ার্ডের উদ্যোগে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
১৬ নম্বর চকবাজার ওয়ার্ড এমারতের আমীর মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার এবং থানা বায়তুলমাল সম্পাদক জসিম উদ্দিন আল হাসান।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন ছিল বাঙালি জাতির আত্মপরিচয় ও অধিকার আদায়ের সংগ্রামের এক গৌরবোজ্জ্বল অধ্যায়। ভাষা শহীদদের আত্মত্যাগের চেতনা ধারণ করে সমাজে ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে দেশ ও জাতির স্বার্থে অন্যায়, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী ভূমিকা পালন করা প্রত্যেক সচেতন নাগরিকের দায়িত্ব।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম, নুর হোসাইন, মাওলানা খালেদ জামালসহ স্থানীয় নেতৃবৃন্দ। সভা শেষে ভাষা শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
বাগমারা (রাজশাহী) রাজশাহীর বাগমারায় মহান শহিদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদার সাথে পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বাগমারা উপজেলা পরিষদ, স্থানীয় রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক ও সংস্কৃতি সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিন ব্যাপি বিভিন্ন কর্মসূচি পালন করেন। উপজেলা সদর ভবানীগঞ্জ রাত ১২টা ১ মিনিটে প্রধান শহিদ মিনারে পুস্প স্তবক অর্পনের মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন বাগমারা আসনের নবনির্বাচিত সংসদ সদস্য উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডা: আব্দুল বারী, উপজেলা নির্বাহী অফিসার মাহবুুল ইসলাম, সহকারী কমিশনায়(ভুমি) সাইফুল ইসলাম ভূঁঞা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সাইদুল আলম, উপজেলা প্রকৌশলী মনসুর রহমান, প্রাণিসম্পদ কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতেরর আমীর কামরুজ্জামান হারুন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আব্দুল মমীত, উপজেলা জামায়াতের সেক্রেটারী অহিদুল ইসলাম প্রমুখ। সকাল ১০টার দিকে দিবসটির তাৎপর্যয় শীর্ষক এক আলোচনা সভা উপজেলা সভা কক্ষে অনুষ্ঠিত হয়। ইপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, নবনির্বাচিত সংসদ সদস্য ডা: আব্দুল বারী। সভায সংসদ সদস্য ডা: আব্দুল বারী বলেন, বাগমারার সার্বিক উন্নয়নে প্রশাসনের সহায়তা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় একান্ত জরুরী। তিনি শিক্ষা স্বাস্থ্য, কৃষির উন্নয়ন এবং আইন শৃংখলা পরিস্থিতি উন্নয়নে সকলের আন্তরিক ভাবে কাজ করার আহবান জানান।
সোনাতলা (বগুড়া)ঃ বগুড়ার সোনাতলায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। শনিবার রাত ১২টা ১মিনিটে ন্থানীয় কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়। সোনাতলা উপজেলা প্রশাসনসহ রাজনৈতিক, শিক্ষা-প্রতিষ্ঠান,সরকারি-বেসরকারি দপ্তরসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে। সোনাতলা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে চিত্রাঙ্কণ প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহানাজ পারভীন, কৃষি অফিসার সোহরাব হোসেন, থানা অফিসার ইনচার্জ কবির হোসেন, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশীদ, বগুড়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবীর, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম খান নিপু,মধুপুর ইউপির চেয়ারম্যান আব্দুল আলীম, জোড়গাছা ইউপি চেয়ারম্যান গোলাম রব্বানী প্রমূখ।
শরীয়তপুর : শরীয়তপুরে যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। ২১ ফেব্রুয়ারি শনিবার প্রথম প্রহরে শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনারে ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়।
প্রথমে শহিদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন শরীয়তপুর-১ আসনের বিএনপি সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের বিএনপির সংসদ সদস্য সফিকুর রহমান কিরন এবং জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম। পরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা সম্মিলিতভাবে শহিদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ভাষা আন্দোলনের শহিদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
এরপর পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি তাদের গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
এদিকে এ দিবস উপলক্ষে সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী শরীয়তপুর পৌর শাখার উদ্যোগে একটি শোক মিছিল নিয়ে শরীয়তপুর কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ করে। পরে সেখানে শহিদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মুনাজাত করেন জামায়াত নেতৃবৃন্দ। বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভষা দিবস এর তাৎপর্যশীর্ষক আলোচনা সভা এবং ভাষা সৈনিকদের সংবর্ধনা দেয়া হয়। জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ আসলাম, শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি সফিকুর রহমান কিরন, সাবেক এমপি ও জেলা বিএনপির সাধারন সম্পাদক সরদার একে এম নাসির উদ্দিন কালু, শরীয়তপুরের পুলিশ সুপার রওনক জাহান প্রমুখ বক্তব্য রাখেন। বাদ জহুর ভাষা শহিদদের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়।
ডিমলা (নীলফামারী) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারীর ডিমলায় দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন নীলফামারী–১ আসনের নবাগত সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার।
শনিবার (২১ ফেব্রুয়ারি) সকালে তিনি ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন এবং হাসপাতালের সার্বিক সেবার মানোন্নয়নে চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি হাসপাতাল চত্বরে পরিচ্ছন্নতা কার্যক্রমেও অংশ নেন তিনি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সংসদ সদস্য। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় তিনি ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে দুর্নীতিমুক্ত, মানবিক ও কল্যাণরাষ্ট্র গড়তে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান। তিনি বলেন, “দেশপ্রেম, সততা ও জবাবদিহিতার মাধ্যমেই গড়ে উঠবে স্বপ্নের বাংলাদেশ।”
এছাড়া ভাষা দিবস উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সংসদ সদস্য। এ সময় তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও ভাষা আন্দোলনের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান।
সুন্দরগঞ্জ (গাইবান্ধা) ২১এ ফেব্রুয়ারি মহান ভাষা শহীদ দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রশাসনের আয়োজনে সকালে স্থানীয় অডিটরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার ঈফফাত জাহান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১১দলীয় জোটের গাইবান্ধা-১ আসনের নবনির্বাচিত এমপি ও গাইবান্ধা জেলা নায়েবে আমীর অধ্যাপক মাজেদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামী সুন্দরগঞ্জ উপজেলা শাখার আমীর অধ্যাপক শহীদুল ইসলাম, মেডিকেল অফিসার শাহীন খন্দকার। আরও বক্তব্য রাখেন এনসিপির আহ্বায়ক লুৎফার রহমান বকশি, জামায়াতে উপজেলা সেক্রেটারি সামিউল ইসলাম, পৌর আমীর একরামুল হক, সাংবাদিক রেজাউল ইসলাম, মুক্তিযোদ্ধার উপজেলা আহ্বায়ক আবুল হোসন। একই দিনে দুপুর ১২:০১ ঘটিকায় সবুজ শিক্ষলয় স্কুল এন্ড কলেজ মিলনয়তনে শহীদ দিবসের উপর এক আলোচনা সভা অধ্যক্ষ একরামুল হক এর সভাপতিতত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত এমপি অধ্যাপক মাজেদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে ছিলেন থানা আমীর শহীদুল ইসলাম, সেক্রেটারি সামিউল ইসলাম ও অন্যান্য নেতৃবৃন্দ।
বাঁশখালী (চট্টগ্রাম) মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উপলক্ষে বাঁশখালী উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) উপজেলা অফিসার্স ক্লাব হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ জহিরুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জামশেদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওমর সানী আকন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাজমা আক্তার, বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ সাইফুল্লাহ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শ্যামল চন্দ্র সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. স্বপন নন্দি প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী ও রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মাওলানা জহিরুল ইসলাম বলেন, ভাষা আন্দোলনের চেতনাকে কেন্দ্র করে দেশ গঠনে সবকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন, “বাংলা ভাষার মর্যাদা রক্ষায় আমাদের সবসময় সচেতন থাকতে হবে। ভাষা শহীদদের আত্মত্যাগ আমাদের জাতীয় ইতিহাসের গৌরবোজ্জ্বল অধ্যায়।”
মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে বাঁশখালীবাসির মাঝে গভীর শ্রদ্ধা ও আবেগঘন পরিবেশ লক্ষ করা যায়। অনুষ্ঠান শেষে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
চট্টগ্রাম ব্যুরো : ফটিকছড়ির তিন ভাষা সৈনিকের স্মৃতি সংরক্ষণের দাবি জানিয়েছেন ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ। মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসের পুষ্পমাল্য অর্পণ ও ভাষা শহীদদের স্মরণে আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
শনিবার একুশের সকালে ফটিকছড়ি উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান ভাষা শহীদদের স্মরণ করেন। এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে দোয়া ও সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়ে।
এসময় মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা আন্দোলনে আত্মোৎস্বর্গকারী শহীদদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন উপস্থিত সবাই।
সাংবাদিকরা ফটিকছড়ির তিন কৃতি সন্তান যথাক্রমে ভাষা সৈনিক এডভোকেট মুহাম্মদ ফয়েজ (বখতপুর), এডভোকেট একেএম এমদাদুল ইসলাম (দৌলতপুর) ও এজহারুল হক (দৌলতপুর) এর স্মৃতি সংরক্ষণ এবং তাদের স্মরণে স্মৃতি কর্ণার স্থাপনের দাবি জানান।
একই সাথে দাবি মেনে নিয়ে সে উদ্যোগ গ্রহণের আশ্বাস প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম।
এসময় আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মো: নজরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ জুনায়েদ আবছার চৌধুরী, উপজেলা কৃষি অফিসার আবু সালেক, ফটিকছড়ি থানার ওসি সেলিম উদ্দিন, ভূজপুর থানার ওসি বিপুল দে, সাংবাদিক সোলাইমান আকাশ, এনামুল হক, মোহাম্মদ জিপন উদ্দিন, সালাউদ্দিন জিকু, মোহাম্মদ সেলিম, ওবাইদুল আকবর রুবেল, কামরুল হাসান সবুজ, ইউসুফ আরাফাত, নাজমুল তারেক, আবছার নূরী প্রমুখ।
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) ঃ যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বান্দরবানের সীমান্তবর্তী পাহাড়ি জনপদ নাইক্ষ্যংছড়ি উপজেলায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে নাইক্ষ্যংছড়ি উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসন, থানা পুলিশ, প্রেসক্লাব, দুর্নীতি দমন কমিটি, উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠন, ফায়ার সার্ভিস, এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজ, পলিটেকনিক স্কুল অ্যান্ড কলেজ, নাইক্ষ্যংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় উপস্থিত সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে নীরবতা পালন করেন।
পরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাজহারুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ইউএনও মো. মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, মাতৃভাষার মর্যাদা রক্ষায় ১৯৫২ সালের ভাষা শহীদদের আত্মত্যাগ বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায়। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা বাংলা ভাষায় কথা বলার অধিকার পেয়েছি। নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানাতে হবে এবং ভাষার সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবাইকে সচেতন হতে হবে।
আদমদীঘি (বগুড়া) : বগুড়ার আদমদীঘি উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহিদ দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে আলোচনা ও নবনির্বাচিত সংসদ সদস্যের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় আদমদীঘি উপজেলা সভাকক্ষে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মাহমুদা সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা রবিউল ইসলাম, উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার, সাধারণ সম্পাদক আবু হাসান,ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা প্রমুখ। উল্লেখ্য, দিবসটি পালনে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। আলোচনা সভা শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদারের সাথে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দের পরিচিতি ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।
নাঙ্গলকোট (কুমিল্লা): মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শনিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লীজা আক্তার বীথি।
উপসহকারী কৃষি কর্মকর্তা জোনায়েদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, নাঙ্গলকোট উপজেলা যুবদল সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, বীর মুক্তিযোদ্ধা জাকের হোসেন, নাঙ্গলকোট প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন চাকমা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ ইউনুস, প্রাথমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, উপজেলা প্রকল্প কর্মকর্তা মশিউর রহমান, নাঙ্গলকোট থানা পরিদর্শক তদন্ত শাহজালাল, উপজেলা ক্ষুদ্র কৃষক কর্মকর্তা শহিদুল ইসলাম, আইসিটি কর্মকর্তা প্রশনজিৎ, পল্লী বিদ্যুৎ নাঙ্গলকোট জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার মোক্তার হোসেন প্রমুখ।
অনুষ্ঠান শেষে গান, কবিতা আবৃত্তি ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথি বৃন্দ।
গাইবান্ধা সংবাদদাতা : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গাইবান্ধা শহর শাখার উদ্যোগে গতকাল শনিবার স্থানীয় জেলা কার্যালয়েএক আলোচনা সভা ও দোয়া মাহফিল শহর আমির অধ্যাপক ফেরদৌস আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়তের জেলা আমির ও জাতীয় সংসদ সদস্য জননেতা আব্দুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহ সেক্রেটারি ফয়সাল কবির রানা, জননেতা আমিনুল হক,আবু হাসান প্রমুখ।