ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমিতে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি ) বেলা ১২ টার দিকে অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট "জনাব শারমিন আক্তার জাহান"।
প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন, পৃথিবীতে একমাত্র ভাষা যে ভাষা প্রতিষ্ঠিত করতে ১৯৫২ সালে সালাম, বরকত, রফিক, জাব্বার সহ অনেকে জীবন দিয়েছে। তাদের আত্মত্যাগের মাধ্যমে বাংলা আমার মাতৃভাষা হয়েছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে আঞ্চলিক ভাষার উপস্থিতি দেখা যায় যা বাংলা ভাষার সৌন্দর্য ।
তিনি আরো বলেন, আজকের যারা শিশুরা আছে তাদের কে বই পড়ার প্রতি অভ্যাস তৈরি করা, বাংলার শুদ্ধ উচ্চারণ শিখানো দরকার। এই লক্ষ্যে তিনি যতদিন ব্রাহ্মণবাড়িয়া আছেন প্রতিটি স্কুলে একটি করে লাইব্রেরি প্রতিষ্ঠা করার ইচ্ছে পোষণ করেন।
সর্বশেষ তিনি শিল্পকলা একাডেমি ব্রাহ্মণবাড়িয়ার উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব রঞ্জন চন্দ্র দে। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহি অফিসার জনাব ইশতিয়াক মোহাম্মদ ভুইয়া সিফাত।
ব্রাহ্মণবাড়িয়া টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি জনাব আল আমিন শাহিনের সঞ্চালনায় উক্ত প্রোগ্রামে সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা কালচারাল অফিসার জনাব অসিত বরণ দাশ গুপ্ত।
উক্ত প্রোগ্রামে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি মাওলানা মুহা: আমিনুল ইসলাম সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ।