ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে গতকাল শনিবার রাজধানীর পুরান পল্টনে হোটেল পিকিং গার্ডেনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ঢাকাস্থ মাদারপুর সাংবাদিক ফোরামের সভাপতি এ বি এম সেলিম আহমেদের সভাপতিত্বে ও যুগ্ন সাধারণ সম্পাদক আবু বকর এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর-৩ আসনের (কালকিনি-ডাসার- মাদারীপুর আংশিক) নবনির্বাচিত সংসদ সদস্য এমপি ও কেন্দ্রীয় বিএনপি’র সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক মোঃ আনিসুর রহমান তালুকদার খোকন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ৩১ দফা অনুযায়ী আগামীর রাষ্ট্র গঠনের জন্য কাজ করে যাচ্ছেন। এবং তিনি আমাদেরকেও সে নির্দেশনা প্রদান করেছেন। তাই আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী সকল ধর্মের ও সকল শ্রেণী পেশার লোকজনদেরকে সঙ্গে নিয়ে বৈষম্যহীন দেশ গড়ার লক্ষ্যে কাজ করবো ইনশাআল্লাহ। সাংবাদিকগন হচ্ছে সমাজের দর্পন আপনারা সবসময় বুদ্ধি পরামর্শ দিবেন। এবং সমাজের কোন অবহেলিত লোক যেন রাষ্ট্রীয় যে কোন সুবিধা পাওয়া থেকে বঞ্চিত না হয়। এসময় উপস্থিত ছিলেন ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের বর্তমান সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালাম, সাবেক সভাপতি মোঃ মামুন ফরাজি, সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসান হৃদয়, সাবেক সাধারণ সম্পাদক এমএ মান্নান, দৈনিক সংগ্রাম পত্রিকার সহকারী সম্পাদক মোঃ সাদাত হোসাইন , সংগঠনের উপদেষ্টা আঃ আউয়াল ঠাকুর এবং কার্যকরী কমিটির সকল সদস্য সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
গ্রাম-গঞ্জ-শহর
ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের ইফতার মাহফিল অনুষ্ঠিত
ঢাকাস্থ মাদারীপুর সাংবাদিক ফোরামের উদ্যোগে গতকাল শনিবার রাজধানীর পুরান পল্টনে হোটেল পিকিং গার্ডেনে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।