সম্প্রতি চট্টগ্রামস্থ লালখান বাজার, বাটালী হিল, ফারহাতবাগ রেসিডেন্স-এ সালাউদ্দীন কাসেম খান-এর সভাপতিত্বে ইসলামিক ইন্টারন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন গঠন উপলক্ষ্যে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের ভিশন - কুরআন ও হাদীসের নির্দেশনা অনুসারে জ্ঞানার্জন, সমালোচনামূলক চিন্তাভাবনা এবং বৈজ্ঞানিক গবেষণার মাধ্যমে সত্য ও জ্ঞানের অনুসন্ধানকে উৎসাহিত করা এবং মিশন - ইসলামী জ্ঞান ও নীতির গভীরতা অনুধাবন, আধুনিক সামাজিক ও অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামের সমাধান খুঁজে বের করা, এবং মুসলিম উম্মাহর নৈতিক ও আধ্যাত্মিক উন্নতি সাধন করা।

উক্ত সভায় ফাউন্ডেশনের গঠনতন্ত্র অনুমোদনসহ নিবন্ধন সম্পূর্ণকরণ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উক্ত সভায় প্রাথমিকভাবে ২২ (বাইশ) সদস্য বিশিষ্ট সাধারণ পরিষদ গঠন-সদস্যবৃন্দ যাথাক্রমে সর্বজনাব একে খান ফাউন্ডেশনের ট্রাস্টি সেক্রেটারি সালাউদ্দীন কাসেম খান, চবি’র অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার, আইআইইউসি’র ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান, গবেষক মুফতি মুসলিম হায়দার মাদানী, বিশিষ্ট্ সংগঠক ডা: মঈনুল ইসলাম মাহমুদ, চবি’র অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন, উন্নয়নকর্মী মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী, কানাডা প্রবাসী ও লেখক ওয়াহিদুর রহমান, সমাজ সেবক ও মানবাধিকার কর্মী লায়ন সেতারা গাফ্ফার, লেখক আহমদুল ইসলাম চৌধুরী, লায়ন নজমুল হক চৌধুরী, এমজেএফ, পিডিজি, ঢাবি’র অধ্যাপক ড. যুবায়ের মোহাম্মদ এহসানুল হক, চবি’র অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুদ্দিন, চবি’র অধ্যাপক আবদুল্লাহ মুরাদ, মানবাধিকার কর্মী এ্যাডভোকেট আবু মোহাম্মদ জিয়া হাবীব আহসান, নারী উদ্যোক্তা ডা: মুনাল মাহবুব, ব্যাংকার মোঃ সিরাজুল ইসলাম, গবেষক মুহাম্মদ আবু তালেব, গবেষক উম্মে সায়েমা তাযকিয়া, গবেষক আয়েশা সিদ্দিকা, গবেষক মো: হেদায়েতুল ইসলাম চৌধুরী, ব্যাংকার মো: এরফানুল করিম এবং ০৩ (তিন) বছর মেয়াদের জন্য ০৭ (সাত) সদস্য বিশিষ্ট নির্বাহী পরিষদ সদস্যবৃন্দ যথাক্রমে সর্বজনাব সালাউদ্দীন কাসেম খান (চেয়ারম্যান), অধ্যাপক ড. মোহাম্মদ গিয়াস উদ্দীন তালুকদার (ভাইস চেয়ারম্যান), অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুজ্জামান খান (মহাসচিব), গবেষক মুফতি মুসলিম হায়দার মাদানী (ট্রেজারার),ডা: মঈনুল ইসলাম মাহমুদ (নির্বাহী সদস্য), অধ্যাপক ড. মোহাম্মদ শাহাদাত হোসেন (নির্বাহী সদস্য), মোহাম্মদ ইমাম হোসেন চৌধুরী (নির্বাহী সদস্য) এবং বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও গবেষক অধ্যাপক ড. মাসুদুল আলম চৌধুরীকে ফাউন্ডেশন’র উপদেষ্টা হিসেবে মনোনিত করা হয়। প্রেসবিজ্ঞপ্তি।