সাদুল্লাপুর (গাইবান্ধা) সংবাদদাতা : পবিত্র মাহে রমযান উপলক্ষে গাইবান্ধা জেলার সাদুল্লাপুরে অফিসার্স ক্লাবের আয়োজনে গতকাল এক ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু মাওলানা। এছাড়াও

উপজেলা প্রশাসন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি মাহে রমযানের তাৎপর্য তুলে ধরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করেন এবং সকলকে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মাহমুদুল হাসান। তিনি প্রশাসন ও জনসাধারণের পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুশৃঙ্খল ও উন্নত উপজেলা গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জনাব জসীম উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সিরাজুল ইসলাম, সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর এরশাদুল হক ইমনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং সকলের সুস্বাস্থ্য কামনা করা হয়। পরে উপস্থিত সকলের মাঝে ইফতার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানটি সাদুল্লাপুর উপজেলার সামাজিক ও প্রশাসনিক পরিম-লে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি এবং পারস্পরিক সম্পর্ক জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলামি বলেছেন, রাণীনগর-আত্রাই কোন দখলবাজ, চাঁদাবাজের স্থান হবে না। এই জনপদ হবে উন্নয়ন আর শান্তির জনপদ। এলাকাবাসি আমাকে তাদের আমানত ভোট দিয়ে এমপি নির্বাচিত করেছে। তাদের জানমাল নিরাপত্তা ও উন্নয়নের জন্য আমাকে কাজ করতে হবে। এ ক্ষেত্রে কোন রাজনৈতিক দূর্বৃত্তায়ন সহ্য করা হবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের ৩১ দফা এবং আমার নির্বাচনী ইস্তেহার এই আসনে মানুষের জন্য বাস্তবায়ন করতে আমি অঙ্গীকার বদ্ধ। পর্যায়ক্রমে এলাকাবাসি এর সুফল পাবে। যথাযথ উন্নয়ন করতে গিয়ে কোন বিশেষ শক্তির কাছে মাথা নত করবো না। সকল সমস্যাকে সামনে রেখে সবার সহযোগীতা নিয়ে উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করে রাণীনগর-আত্রাই দুই উপজেলায় কাজ করে যাবো। তিনি মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় হলরুমে রাণীনগর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক সাধারণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারি কমিশনার ভূমি নাবিলা ইয়াসমি, রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ, সিনিয়র মৎস্য কর্মকর্তা পলাশ দেবনাথ, উপজেলা বিএনপির সভাপতি এছাহক আলী, সাধারণ সম্পাদক মোসারব হোসেন প্রমূখ। পরে প্রশাসনের আয়োজনে ইফতার মাহফিলে যোগ দেন তিনি। সেখোনে দেশ ও জাতির কল্যানে বিশেষ মোনাজাত করা হয়।

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর সাপাহারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার সদর ইউনিয়নের উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) সাপাহার সরকারি ডিগ্রী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার সদর ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল এর সভাপতিত্ব করেন সাপাহার সদর ইউনিয়ন শাখার আমীর মোফাচ্ছেল হোসেন এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও আল হেলাল ইসলামী একাডেমি এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা শাখার আমীর আবুল খায়ের তরুন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সাপাহার উপজেলা সাখার সেক্রেটারী মাসুদ প্রমুখ। এসময় সাপাহার উপজেলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাপাহার সদর ইউনিয়নের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন

নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা: টাঙ্গাইলের নাগরপুর উপজেলার সিংজোড়া গ্রামে বাইতুল হিকমাহ পাঠাগার-এর উদ্যোগে মেয়ে শিশু-কিশোরী সদস্যদের (৩য় থেকে ১০ম শ্রেণির ছাত্রী) নিয়ে এক ব্যতিক্রমধর্মী ইফতার মাহফিল ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) বিকেলে গয়হাটা ইউনিয়নের সিংজোড়ায় অবস্থিত উসমানী হাউজে এ আয়োজন সম্পন্ন হয়। অনুষ্ঠানটি ছিল ধর্মীয় আবহ, সাংস্কৃতিক পরিবেশনা ও সচেতনতামূলক বার্তায় ভরপুর।

আছরের নামাজের পর পবিত্র কুরআন তেলাওয়াত ও ইসলামি সংগীতের মাধ্যমে মূল অনুষ্ঠান শুরু হয়। এরপর রোজার গুরুত্ব, মাহাত্ম্য ও শিশু-কিশোরীদের করণীয় বিষয়ে সংক্ষিপ্ত ও তাৎপর্যপূর্ণ আলোচনা উপস্থাপন করেন মুফতি মুফিদুল ইসলাম (সালমান)। তাঁর আলোচনায় রমযানের আত্মশুদ্ধি, নৈতিকতা ও শালীনতা চর্চার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

অনুষ্ঠানে শিশু-কিশোরীরা ‘মাহে রমযান এলো বছর ঘুরে’, ‘শহর সেজেছে দেখো নতুন করে’ এবং ‘হাদিই আঁধার পর্দা সরায় নতুন ভোরের রবি’ প্রভৃতি গান পরিবেশন করে পুরো মাহফিলকে প্রাণবন্ত করে তোলে। একই সঙ্গে তারা বিভিন্ন সচেতনতামূলক আবেদনও তুলে ধরে, যার মধ্যে ছিল—“হাদি হত্যার বিচার চাই” ও “জান দিব, জুলাই দিব না।” আনন্দঘন পরিবেশের মধ্যেও তাদের এই বার্তাগুলো উপস্থিত সবার দৃষ্টি আকর্ষণ করে।

মাগরিবের আজান হলে শরবত, ফলমূল, বুট-মুড়ি ও গোশত-খিচুড়ির মাধ্যমে ইফতার সম্পন্ন করা হয়। মাগরিবের নামাজের পর শুরু হয় শিশু-কিশোরীদের কণ্ঠে কাওয়ালী, যৌথ সংগীত ও একক পরিবেশনা। এশা পর্যন্ত চলে উৎসবমুখর এ আয়োজন। অনুষ্ঠানের শেষ পর্বে আয়োজক হাফেজ হাবিবুল্লাহ উসমানী পাঠাগারের লক্ষ্য-উদ্দেশ্য, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং নারী সাহাবিদের জ্ঞান, অবদান ও গৌরবময় ইতিহাস নিয়ে সংক্ষিপ্ত নসীহা পেশ করেন। তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চল হলেও এখানকার শিশু-কিশোরীরা চিন্তা-চেতনা ও সাংস্কৃতিক চর্চায় পিছিয়ে থাকতে চায় না; বরং তারা আদর্শ ও মূল্যবোধভিত্তিক সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখতে দৃঢ়প্রতিজ্ঞ।

আয়োজকরা জানান, এ ধরনের আয়োজন ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যাতে শিশু-কিশোরীরা ধর্মীয় জ্ঞান, নৈতিক শিক্ষা ও সৃজনশীল সাংস্কৃতিক চর্চায় আরও উৎসাহিত হয়।

বান্দরবান : পবিত্র রমযানকে সামনে রেখে বান্দরবান সেনা জোনের উদ্যোগে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় ৫০০টি পরিবার এবং মাদ্রাসা ও এতিমখানার মাঝে সেহরি ও ইফতারের বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান সেনা জোনের ট্রেনিং গ্রাউন্ডে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের জোন উপঅধিনায়ক মেজর নাফিউ সিদ্দিকী রোমান, পিএসসি।

এছাড়াও উপস্থিত ছিলেন জোন স্টাফ অফিসার মেজর রবিউল ইসলাম, জোনাল স্টাফ অফিসারবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীরা।

জানা যায়, জোন সদরে ২৫৭টি এবং বিভিন্ন ক্যাম্পের আওতায় ২৪৩টি পরিবারসহ মোট ৫০০টি পরিবারকে খাদ্যসামগ্রী প্রদান করা হয়। পাশাপাশি মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝেও সেহরি ও ইফতারের প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়।

পবিত্র রমযানকে সামনে রেখে দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়াতে এই কর্মসূচি গ্রহণ করে বান্দরবান সেনা জোন। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল ছোলা, মুড়ি, খেজুর, চিনি, সয়াবিন তেল, পেঁয়াজ ইত্যাদি।

প্রধান অতিথির বক্তব্যে মেজর নাফিউ সিদ্দিকী রোমান বলেন, পবিত্র রমযান আত্মসংযম, সহমর্মিতা ও মানবিকতার মাস। এ সময় সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সেনাবাহিনী সবসময় জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

অনুষ্ঠান শেষে সুবিধাভোগীরা সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

চরফ্যাশন (ভোলা) : চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ইফতার মাহফিল সোমবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চরফ্যাশনের খানদানি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে।

চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের আহবায়ক দৈনিক নয়া দিগন্তের উপজেলা প্রতিনিধি অধ্যক্ষ কামরুজ্জামানের সভাপতিত্বে ও সদস্য সচিব আমারদেশ প্রতিনিধি মোঃ লোকমান হোসেনের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন চরফ্যাশন প্রেসক্লাবের সিনিয়র সদস্য ও চরফ্যাশন সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মাওলানা রুহুল আমিন ও নির্বাহী সদস্য দৈনিক সংগ্রামের প্রতিনিধি অধ্যাপক রেজাউল হাসান ইমরান।

এছাড়াও অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দৈনিক আজকালের প্রতিনিধি শহিদুল ইসলাম দুলাল,দৈনিক যুগান্তর ভোলা দক্ষিণ প্রতিনিধি আমীর হোসেন, দৈনিক কালবেলা প্রতিনিধি মাইনুদ্দিন জমাদার, দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি মোঃ সোহেব চৌধুরী, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি মোঃ আমিনুল ইসলাম, দৈনিক কালের কন্ঠ প্রতিনিধি কামরুল শিকদার, বাণিজ্য প্রতিদিনের জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল সবুজ, বরিশাল বানী প্রতিনিধি আলমগীর হোসেন টিপু, শীর্ষ নিউজ ডটকমের প্রতিনিধি মোঃ জুলকার নাঈম, এনপিবি নিউজের উপজেলা প্রতিনিধি হাবিবুর রহমান, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি মোঃ নুরনবী, এনটিভি’র প্রতিনিধি ইসরাফিল নাঈম, দৈনিক নিরপেক্ষ প্রতিনিধি মোঃ ফুয়াদ, আজকের ভোলা প্রতিনিধি মোঃ সফিউল্লাহ সফি, মানব সময় প্রতিনিধি সফিকুল ইসলাম, চ্যানেল ভোলা প্রতিনিধি মোঃ নোমান সহ অন্যান্য অতিথিবৃন্দ। ইফতার মাহফিলে মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধির পাশাপাশি দেশ ও জাতির কল্যাণে এবং চরফ্যাশন প্রেসক্লাবের অসুস্থ প্রবীণ ২ সাংবাদিকদের জন্য দোয়া ও বিশেষ মোনাজাতকরা হয়।