ঈদগাঁও (কক্সবাজার) সংবাদদাতা : কক্সবাজার-৩ (সদর, রামু ও ঈদগাঁও) আসনে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলবাজি, অবৈধ মাটিকাটা ও বালি উত্তোলন বন্ধে সবাইকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। জুমাবার (২০ ফেব্রুয়ারি) ঈদগাঁও বাজার কেন্দ্রীয় জামে-মসজিদে জুমার নামায শেষে এসব কথা বলেন নব-নির্বাচিত এমপি লুৎফর রহমান কাজল।
তিনি আরো বলেন, অতিতে কোন ধরনের অনিয়ম দুর্নীতি করিনি, এখনো করবো না। এমনকি কাউকে কোন অপরাধ করতেও দেওয়া হবে না। বিশেষ করে পুলিশ একা এসব অপরাধ নির্মূল করতে পারবে না। বিএনপি-জামায়াত, এনসিপিসহ সকল দল মিলে এসব অপরাধীদের সামাজিকভাবে বয়কট করতে হবে।
এসময় উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ হাজার হাজার মুসল্লিরা উপস্থিত ছিলেন। এদিকে উক্ত প্রতিশ্রুতি শতভাগ বাস্তবায়ন দেখতে চান সচেতন নাগরিক সমাজ।
উল্লেখ্য- ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন নিয়ে এমপি নির্বাচিত হন তিনি, ১৭ ফেব্রুয়ারি শপথ গ্রহণের পর প্রথম ঈদগাঁওতে আসেন লুৎফর রহমান কাজল।