মুরাদনগর সংবাদদাতা : ২০২৫-২০২৬ অর্থবছরে তেলজাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কুমিল্লার মুরাদনগর উপজেলা রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের ব্রাক্ষণচাপিতলা গ্রামের সরিষা প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ফেব্রুয়ারী) বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত এ মাঠ দিবসে সভাপতিত্ব করেন মুরাদনগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পাভেল খাঁন পাপ্পু।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের অতিরিক্ত পরিচালক কৃষি বিদ আজিজুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পাটনা প্রকল্পের কুমিল্লা অঞ্চলের কৃষি বিদ সারোয়ার,জামান, তেল প্রকল্পের মনিটরিং অফিসার কুমিল্লা অঞ্চল দিলরুবা খানম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লা জেলা অতিরিক্ত উপ পরিচালক উদ্ভিদ সংরক্ষণ শেখ আজিজুর রহমান, অতিরিক্ত উপ পরিচালক শাহনাজ আক্তার ও মুরাদনগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার নুর আলম, কোরআন তেলওয়াত করেন সাংবাদিক আবুল কালাম আজাদ ভূঁইয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার মোঃ সাম মিয়া, মোঃ রায়হান, ট্ম্পুা দাস, মোঃ রিপন মিয়া। স্থানীয় কৃষক আঃ আউয়াল, মুসা মিয়া, কৃষাণী জাহেনা বেগম, হাসেনা বেগম, সম্পা বেগম, জেসমিনসহ এলাকার ৭০ জন কৃষক, কৃষাণী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।