মাহফুজ আলম, কাপ্তাই : শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদে পরিণত করার পাশাপাশি শিল্প ও শিক্ষার মধ্যে কার্যকর সেতুবন্ধন তৈরি, শিক্ষার্থীদের যুগোপযোগী কারিগরি জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে কর্মসংস্থানের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সংগঠনটির কার্যক্রম অব্যাহত রয়েছে। ধারাবাহিকতায় রাঙ্গামাটির কাপ্তাই বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে তৃতীয়বারের মতো সেমিনার ও জব ফেয়ার-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
গত ২৭ জানুয়ারি সকাল ১১টায় প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে চিফ ইনস্ট্রাক্টর (কম্পিউটার) প্রকৌশলী মুহাম্মদ তারেকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কাপ্তাই বাংলাদেশ-সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস।
স্বাগত বক্তব্য প্রদান করেন চিফ ইনস্ট্রাক্টর (পাওয়ার) ও বিভাগীয় প্রধান (অটোমোবাইল টেকনোলজি) ইঞ্জিনিয়ার রহমত উল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কাপ্তাই কর্ণফুলী প্রাণিবিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক ম্যানেজার প্রকৌশলী মাহমুদ হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএফ আইডিসি সহ-মহাব্যবস্থাপক তীর্থ জিৎ রায়। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিফ কোর্স কো-অর্ডিনেটর প্রকৌশলী মুহাম্মদ সাইদুল ইসলাম (বাপ্পী), বিএসসি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (কুয়েট), ওয়েল-আপ টেকনোলজি।