দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা: ‘দেশের চাবি আপনার হাতে’ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে কুমিল্লার দাউদকান্দিতে নামানো হয়েছে ‘ভ্রাম্যমাণ ভোটের গাড়ি’। প্রশাসনের উদ্যোগে ডিজিটাল প্রযুক্তিনির্ভর এই প্রচারণা সাধারণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে।বুধবার (২১ জানুয়ারি) বেলা পৌনে ১১টার দিকে উপজেলার ব্যস্ততম গৌরীপুর বাজার থেকে এই প্রচার কার্যক্রমের যাত্রা শুরু হয়। এরপর গাড়িটি গোয়ালমারী বাজার হয়ে মারুকা ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ জনাকীর্ণ স্থান প্রদক্ষিণ করে।কেবল মাইকিং নয়, এবারের প্রচারণায় যুক্ত করা হয়েছে আধুনিক প্রযুক্তি। বড় আকারের এলইডি ডিসপ্লে ও সাউন্ড সিস্টেমের মাধ্যমে ভিডিও প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এর মাধ্যমে তুলে ধরা হয়। নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোট প্রদানের সঠিক ও নির্ভুল পদ্ধতি,ভোটকেন্দ্রে করণীয় ও বর্জনীয় বিষয়াবলি,গোপন ব্যালটের নিরাপত্তা ও নাগরিক দায়িত্ব।একমুখী প্রচারণাই নয়, জনগণের ভাবনা জানতে প্রদর্শনী শেষে ‘মতামত বাক্স’-এর মাধ্যমে উপস্থিত দর্শকদের লিখিত মতামতও সংগ্রহ করা হয়।এই কর্মসূচিতে নেতৃত্ব দেন দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরীন আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা আইসিটি অফিসার মো. জাহাঙ্গীর আলম, পুলিশ বিভাগের কর্মকর্তাবৃন্দ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের প্রতিনিধি এবং স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সচিবগণ।সরেজমিনে দেখা যায়, গতানুগতিক প্রচারণার বাইরে এমন ডিজিটাল প্রদর্শনী ভোটারদের মাঝে নতুন আগ্রহ সৃষ্টি করেছে। ভিডিও দেখে এবং বিস্তারিত জেনে অনেক ভোটারই আসন্ন নির্বাচন ও গণভোটে অংশগ্রহণের ব্যাপারে ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। স্থানীয় সচেতন মহলের মতে, একটি অংশগ্রহণমূলক গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য প্রশাসনের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
গ্রাম-গঞ্জ-শহর
দাউদকান্দিতে ‘ভোটের গাড়ি’
‘দেশের চাবি আপনার হাতে’ এই স্লোগানকে সামনে রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে ভোটারদের সচেতন করতে কুমিল্লার দাউদকান্দিতে নামানো হয়েছে