কলারোয়া (সাতক্ষীরা) সংবাদদাতা: কলারোয়ায় মাওলানা আসাদুজ্জামানের পিতা মরহুম জিনাত সারদারের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) উপজেলার মেহমানপুর গ্রামে যোহরের নামাজ বাদ মরহুমের নিজ বাড়িতে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সাতক্ষীরা-১ (তালা–কলারোয়া) আসনের এমপি প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, আখিরাতের ভয় অন্তরে জাগ্রত না থাকলে সমাজে কখনো প্রকৃত ইনসাফ প্রতিষ্ঠা সম্ভব নয়। আজ যিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তার জন্য আমরা দোয়া করছি । কিন্তু অদূর ভবিষ্যতে আমাদের প্রত্যেকের জন্যও এমন দোয়ার প্রয়োজন হবে। মৃত্যুর এই বাস্তবতা প্রমাণ করে দুনিয়া ক্ষণস্থায়ী। আর আখিরাতই চিরস্থায়ী ঠিকানা। আখিরাতের জবাবদিহিতার অনুভূতি না থাকলে সমাজে অন্যায়, জুলুম ও অবিচার অনিবার্যভাবে বেড়ে যায়।

আরও বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাই মুসলমানদের ঈমানি দায়িত্ব। তিনি মরহুম জিনাত সারদারের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

উপজেলার ১০ নং কুশোডাঙ্গা ইউনিয়ন জামায়াতের আমীর প্রভাষক সাইফুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর শূরা সদস্য মাওলানা ওমর আলী, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আব্দুর রাজ্জাক, সেক্রেটারি মাওলানা মোঃ শহিদুল ইসলাম, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, কর্মপরিষদ সদস্য মাওলানা একেএম কুরবান আলী, আনারুল ইসলাম, মৌলবি আবুল কাশেম, মাওলানা আজিজুর রহমান, মরহুমের সন্তান ও সুপার মাওলানা আসাদুজ্জামানসহ স্থানীয় জামায়াতের নেতৃবৃন্দ।