বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব নেয়ায় অধ্যাপক ড. মামুন আহমদকে অভিনন্দন জানিয়েছেন সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান দানবীর ড. সৈয়দ রাগীব আলী এবং ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। গতকাল সোমবার এক অভিনন্দন বার্তায় বলা হয়, আগামী চার বছরের জন্য বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিযুক্ত হওয়াই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ- উপাচার্য (শিক্ষা) এবং প্রাণরসায়ন ও অণুপ্রাণবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক ড. মামুন আহমেদকে অভিনন্দন জানিয়ে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন বলেন, তাঁর নেতৃত্বে উচ্চশিক্ষায় গুণগত পরিবর্তন এবং বাংলাদেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং ইউজিসির মধ্যে পারস্পরিক যোগাযোগ আরও সুনির্দিষ্ট হবে, সেইসাথে নানামুখী পদক্ষেপ বাস্তবায়নে শিক্ষাব্যবস্থার উন্নয়ন গতিশীল হবে। এই নতুন পদযাত্রায় তাঁর সার্বিক সাফল্য কামনা করে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করেন লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান ড. সৈয়দ রাগীব আলী এবং ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিন। প্রেস বিজ্ঞপ্তি।
গ্রাম-গঞ্জ-শহর
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যানকে লিডিং ইউনিভার্সিটির অভিনন্দন
বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নতুন চেয়ারম্যান পদে দায়িত্ব নেয়ায় অধ্যাপক ড. মামুন আহমদকে অভিনন্দন জানিয়েছেন