বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান সারাদেশে নির্বাচনী সফরের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার রাজশাহী আসছেন। বক্তব্য রাখবেন নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর জেলার পৃথক ৫টি জনসভায়।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নওগাঁ, ১২-৩০ মিনিটে চাঁপাইনবাবগঞ্জ জেলার নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে, দুপুর ২-৩০টায় রাজশাহীর গোদাগাড়ী উজেলার মহিষালবাড়ী ডিগ্রি কলেজ মাঠে, বিকাল ৪-৩০টায় রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে এবং সন্ধ্যা ৬-৩০টায় নাটোরের জনসভায় বক্তব্য রাখবেন। এ উপলক্ষে স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা পরিলক্ষিত লক্ষ্য করা গেছে। নেয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি।