মো. আলি ফিরোজ,মাদারীপুরের প্রবীন রুকন। দীর্ঘ দিন অসুস্থতার পরে গত শনিবার রাত ২টায় তার নিজ বাসভবন বাগেরপারে ইন্তিকাল করে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ৪ ছেলে ও ২ মেয়ে রেখে যান।
তার মৃত্যুতে শোক প্রকাশ করে জামায়াতে ইসলামীর জেলা আমীর মাওলানা মোখলেছুর রহমান বলেন, মহান আল্লাহ ভাইকে জান্নাতুন ফিরদউস দান করুন এবং তার শোক সংতপ্ত পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন।