আদমদীঘি (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলা সাওইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইউনুছ আলী বকুল (৪৪) ব্রেনস্টোক জনিত কারণে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২ টায় তিনি অকালে ইন্তিকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজ্উিন)। তিনি আদমদীঘি উপজেলার নসরতপুর ইউপির মঙ্গলপুর গ্রামের আব্দুল হামিদ ওরফে শখেরের ছেলে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেলেন। পরদিন গতকাল বুধবার (২৫ ফেব্রুয়ারী) বাদ জোহর মরহুমের গ্রামে নামাজে জানাযা শেষে পারিবারিক গোড়স্থানে দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য : গত ২২ ফেব্রুয়ারি তিনি ব্রেনস্টোকে আকান্ত্র হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন, আদমদীঘি প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম বিশ^াস, আদমদীঘি শিক্ষক সমাজের সভাপতি জিএম এনামুল হক ও সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ।
গ্রাম-গঞ্জ-শহর
শোক সংবাদ
বগুড়ার আদমদীঘি উপজেলা সাওইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ইউনুছ আলী বকুল (৪৪) ব্রেনস্টোক জনিত কারণে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে