বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীনের সহকারী জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার বলেছেন, কুরআনের আলোয় আলোকিত হওয়া সৌভাগ্যের ব্যাপার। চাইলেই হেদায়াতের আলোয় আলোকিত হওয়া যায় না। কুরআন মানবতার মুক্তির কিতাব। তবে হেদায়াত পেতে হলে তাক্বওয়ার গুণে গুণান্বিত হতে হবে। সেই গুণ অর্জনের সুযোগ রামাদ্বানে সিয়াম সাধনা। আল্লাহ তায়ালা একমাস রোযাকে ফরজ করে দিয়েছেন। যা মুসলমানদের মুত্তাকী বানায়।

সোমবার দুপুরে ইত্তেহাদুল কুররা বাংলাদেশ, শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা নাজিরেরগাঁও শাখা, সিলেটে আয়োজিত মাসব্যাপী সহীহ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। শাখা নাযিম মাওলানা জুনাইদ আল হাবিবের সভাপতিত্বে ও সহকারী প্রধান ক্বারী মেহেদী হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান ক্বারী আজিজুর রহমান।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষক ক্বারী সিদ্দিকুর রহমান, ক্বারী হোসাইন আহমদ, ক্বারী আমীর হোসাইন, ক্বারী কায়েস আহমদ সহ সম্মানিত শিক্ষক ও অভিভাবকবৃন্দ।

প্রধান অতিথি মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, নিজেদেরকে যোগ্য রূপে গড়ে তুলতে হবে। একাডেমিক সার্টিফিকেট অর্জনের পাশাপাশি প্র্যাকটিসিং মুসলিম হওয়ার চেষ্টা জোরদার রাখতে হবে। ভালো কাজে প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়ার বিকল্প নেই। প্রেস বিজ্ঞপ্তি।