আশাশুনি সাতক্ষীরা : জীবন জীবনের জন্য, মানুষ মানুষের জন্য। জীবনের মাঝ পথে এসে কঠিন ব্যাধি কিডনিতে আক্রান্ত আমেনা খাতুন (খুকুমনি) চরম অসহায় হয়ে পড়েছে। রোগের কবলে পড়ে কষ্টকর জীবন যাপন করছেন। তিনি বাঁচতে চান সমাজের আর দশজন মানুষের মত, তিনিও স্বাভাবিকভাবে চলাফেরা করার আশা নিয়ে দিন পার করছেন। আমেনা খাতুন(খুকুমনি) (৩০) সাতক্ষীরার আশাশুনি সদর ইউনিয়নের সোদকনা গ্রামের অসহায় গরীব পরিবারের সন্তান। পিতা শফিকুল ইসলাম একজন গ্রাম পুলিশ। সামান্য বেতন ভাতার চাকুরে পিতার আদরের সন্তান আমেনা দু’বছর আগে থেকে কিডনি রোগে আক্রান্ত হন। পরিবারের পক্ষ থেকে সাধ্যমত চিকিৎসার চেষ্টা করা হচ্ছে। স্থানীয়ভাবে চিকিৎসাকালীন সাতক্ষীরা সদর হাসপাতাল, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সর্বশেষ খুলনা আবু নাছের বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। গত দু’বছরে চিকিৎসা খরচ যোগাড় করতে গিয়ে পরিবারটি এখন সর্বস্বান্ত হয়ে পড়েছে। একমাত্র সম্বল ১০ শতক ভিটেবাড়ির ৪ শতক জমি ইতিমধ্যে বিক্রী করতে হয়েছে। ধারদেনা করতে করতে এখন সবকূল বন্ধ হয়ে গেছে। বর্তমানে প্রতিমাসে ১১ হাজার ৭ শত টাকার ওষুধ খাওয়াতে হচ্ছে।
কেউ সাহায্য করতে চাইলে তার পিতার মোবাইল নং- ০১৭৪৯-৫২৭২৩১ এ যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
আমেনাকে সাহায্য করতে চাইলে:
মোঃ শফিকুল ইসলাম(পিতা)
বিকাশ/নগদনং-০১৭৪৯-৫২৭২৩১.