হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে কুলাউড়া হাকালুকি হাওর পাড়ে গণভোটের প্রচার করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী হাকালুকি হাওর পাড়ের বিভিন্ন বাজার ও পয়েন্টে পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়। কৃষক, জেলে, সাধারণ মানুষ ও মহিলাদের সচেতন করতে এ উদ্যোগ নেয়া হয়। সংগঠনের সভাপতি সাংবাদিক হোসাইন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফরুল ইসলাম রুহিন পরিচালনায় এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুলাইযুদ্ধা রাদিউজ্জামান নাহিদ, পর্তুগাল প্রবাসী আব্দুল খালিক জায়েদ, কোষাধ্যক্ষ আব্দুল আজিম রাফি, রুমান আহমদ, মোজাহিদ, সাব্বির, সায়ফুল ইসলাম, আব্দুল্লাহ আল রাফি, মাজহারুল ইসলাম ও শাহান আহমদ সহ অনেকেই। পথসভায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ গ্রহণ করেন।
গ্রাম-গঞ্জ-শহর
কুলাউড়ায় হাকালুকি হাওড় পাড়ের গণভোটের প্রচারণা
হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে কুলাউড়া হাকালুকি হাওর পাড়ে গণভোটের প্রচার করা হয়েছে। শুক্রবার দিনব্যাপী হাকালুকি হাওর পাড়ের বিভিন্ন বাজার ও পয়েন্টে পথসভা, উঠান বৈঠক ও লিফলেট বিতরণ করা হয়।