সাতকানিয়া সংবাদদাতা
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য,জাতীয় সংসদের সাবেক প্যানেল স্পিকার ও হুইপ শাহজাহান চৌধুরী বলেছেন, ন্যায় ও ইনসাফের প্রতীক দাড়িপাল্লায় ভোট দিলে বাংলাদেশের সংখ্যালঘু আর সংখ্যা গুরুর কোন বিভাজন আর থাকবে না।আমরা সকল ধর্ম বর্ণের মানুষের অধিকার নিশ্চিত করে সুশাসন প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।তিনি গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ ও পথসভায় গুরুত্ব কথা বলেন। তিনি বলেন আমি ১৯৯১ ও ২০০১ সালে সাতকানিয়া লোহাগাড়া আসনের এমপি নির্বাচিত হয়ে এলাকাবাসীকে দেওয়া ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করেছি।
আমি এমপি থাকা কালীন সময়ে সরকারের পক্ষ থেকে প্রাপ্ত উন্নয়নের অর্থ কি কাজে কত ব্যয় করেছি সব হিসাব প্রয়াস নামীয় পত্রিকা বের করে সেখানে বিস্তারিত বর্ণনা দিয়েছি। সর্বদা মানুষের কল্যাণে কাজ করেছি।আগামীতে আপনাদের ভোটে আবার এমপি নির্বাচিত হতে পারলে এলাকার উন্নয়নে কাজ করে যাবো ইনশাআল্লাহ। তিনি গতকাল শুক্রবার সকাল থেকে দিনব্যাপী সাতকানিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের জলদাশ পাড়া,সৈয়দ আসকর খন্দকার পাড়া,গোলাম ফকির পাড়া,পশ্চিম সিকদার পাড়া,পূর্ব শিকদার পাড়া,পরশমণি হাসপাতাল,কালাচাঁদ পাড়া,দেব পাড়া,কামারের ভাঙ্গা,বনিক পাড়া,ঘাটিয়াপাড়া,ডলু ব্রিজ সরকারের প্রাথমিক বিদ্যালয় এলাকা,৯ নম্বার ওয়ার্ডের খলিফা পাড়া,আশেকের পাড়া, উজির নাজির পাড়া,গোয়াজর পাড়া,দুই নম্বর ওয়ার্ডের ছগিরা পাড়া,মাইজপাড়া,ধুপি পাড়া,সুগন্ধা ক্লাব এলাকা,ছড়ারকুল সৈয়দ হাজ্বি স্কুল সংলগ্ন এলাকা সামিয়ার পাড়া, ৩ ও ৪ নঙ ওয়ার্ডের সতি পাড়া ও ছমদারপাড়ায় গণসংযোগ ও পথসভায় উপরোক্ত কথা বলেন। এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম অঞ্চলের টীম সদস্য অধ্যাপক জাফর সাদেক,সাতকানিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জসিম উদ্দিন,চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়তের ওলামা বিষয়ক সম্পাদক মাওলানা আবুল ফয়েজ,চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শুরার সদস্য এম ওয়জেদ আলী,
সাতকানিয়া পৌরসভা জামায়তের আমীর অধ্যক্ষ হামিদ উদ্দিন আজাদ,সেক্রেটারী মাস্টার জাহাঙ্গীর আলম, টেরিবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আহমদ হোসাইন ও সাতকানিয়া জামায়াতের যুব বিষয়ক সম্পাদক মোঃ আইয়ুব আলীসহ জামাাতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শাহজাহান চৌধুরী আরো বলেন,আমাকে ২০০১ সালে নির্বাচিত করেছিলেন বলেই আমি সাতকানিয়াকে পৌরসভা করতে পেরেছি। আগামীতে সুযোগ পেলে আরো বেশি উন্নয়ন সাধিত করব ইনশাল্লাহ।তিনি সবাইকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানানোর পাশাপাশি গনভোটে ‘হ্যা’ ভোটকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।