বরগুনা সংবাদদাতা : পাথরঘাটার জনসভায় ব্যাপক বাধা দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে লেভেল প্লেইং ফিল্ড বিনষ্ট করে নির্বাচনী পরিবেশ অশান্ত করার অভিযোগ উত্থ্যাপন করেন বরগুনা-২ আসনের ১১ দলীয় নির্বাচনী জোটের প্রার্থী জামায়াত নেতা ডাঃ সুলতান আহমদ। ০৯/০২/২০২৬ তারিখ প্রার্থী ডাঃ সুলতান আহমদ এর সর্বশেষ নির্বাচনী জনসভা ছিল পাথরঘাটা কে.এম লতিফ পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে। উক্ত জনসভায় লোক আসতে না পারে এ জন্য পাথরঘাটা পৌরসভার ৯নং ওয়ার্ডে ব্রিজের গোড়ায় বাইনচটকি ফেরিঘাট এ কাটাখালী মোড়ে কাকচিড়া বাজার সংলগ্ন ব্রিজেরে ঘোড়ায় বিশ^রোডের সিএন্ডবি মোড়ে, বিশ^রোডের নাচনাপাড়া বটতলায়, বিশ^রোডের নাচনাপাড়া বাশতলা ব্রিজের উপর, কাঠালতলী ইউনিয়নের কেরামতপুর বাচ স্টান্ট ছোলাইমান সাদিকের বাড়ির সামনে তুরাক পেট্রল পাম্পের সামনে, কাঠালতলী ইউনিয়ন পরিষদ বাজারে, কাঠালতলী কলেজ সংলগ্ন বাজারে, তালুকের চরদোয়ানী, টেংরা বাজার, খলিফার হাট, মুন্সির হাট, মাছের খাল, চরদোয়ানী খেয়াঘাট বাজর, রাবয়হানপুর লেমুয়া বাজার সহ জনসভায় আসাগামী লোকদের বাধা দেয়। সাবেক সংসদ সদস্য গোলাম সরোয়ার হিরু সাহেব কে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে মারাত্মক ভাবে জখম করে। এবং জামায়াতের নির্বাচনী কর্মী ফেরদাউস, সাব্বির, রাজু, মাহমুদ সহ অসংখ্যা লোক ও পথচারী আহত হন। যাদের কে পাথরঘাটা সদর হাসপাতারে ভর্তি করা হয়। এ সময় আহতদের একাধিক মটরসাইকের ভাংচুর করে ও ৫ টির অধিক মূল্যবান মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং অনেক গুলো অটো রিক্সা ভাংচুর করে। ধানের শীষ প্রার্থীর কর্মীরা দাড়িপাল্লার প্রার্থীর জনসভায় আসাগামী লোকদের ভয়ভীতি সৃষ্টি সহ বিশৃঙ্খলা সৃষ্টি করে। তাৎখনিক ভাবে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানালে তার মাধ্যমে কোন প্রতিকার না পেয়ে আজকের এই সাংবাদিক সম্মেলন। সন্ত্রাসীদের দ্বারা নির্বাচনী আচরন বিধির চরম লঙ্গনের ফলে ভোটারদের মধ্যে ব্যাপক ভয়ভীতি সৃষ্টি হয়েছে বলে প্রার্থী ডাঃ সুলতান আহমদ প্রকাশ করেন। তিনি আরো বলেন অদ্যবদি প্রশাসনিক কর্তৃপক্ষের মাধ্যমে আচরন বিধি লঙ্গনের কোন আইনি প্রতিকার মূলক ব্যবস্থা গৃহীত না হওয়ায় ধানের শীষের কর্মী সহ প্রার্থী জনাব নুরুল ইসলাম মনির সয়ং নিজে প্রাশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অতি উৎসাহিত হয়ে অদ্য ১০/০২/২০২৬ তারিখ এ পাথরঘাটা কাঠালতলী ইউনিয়ন কালিবাড়ি গ্রামে এবং সদর ইউনিয়নের পদ্মা গুচ্ছ গ্রামে ধানের শীষের কর্মীরা মারমুখী স্লোগান দিয়ে মিছিল করে। এই ভাবে দাড়িপাল্লার প্রার্থী জনাকীর্ন সাংবাদিক সম্মেলনে শতাধিক অভিযোগ উত্থাপন করেন। বিষয়টি প্রশাসন তাৎখনিক আমলে নিয়ে ব্যবস্থা গ্রহন না করলে বরগুনা-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি এবং শান্তি শৃঙ্খলা চরম অনিশ্চয়তার মধ্যে পরবে বলে তিনি মনে করেন। উক্ত সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বরগুনা জেলা জামায়াতের নায়েবে আমীর জনাব মাওলানা আফজালুর রহমান, সেক্রেটারী জানাব আসাদুজ্জামান আল মামুন, জামায়াতের জেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ মানবাধিকার কমিশন বরগুনা জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মোঃ আবদুর রব, সাবেক বামনা উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মামুন, প্রচার ও মিডিয়া সম্পাদক জানাব আঃ মালেক, বরগুনা দীপাঞ্চল পত্রিকার সম্পাদক জনাব মোশাররফ হোসেন।
গ্রাম-গঞ্জ-শহর
বরগুনায় সাংবাদিক সম্মেলনে ডাঃ সুলতান আহমদ
পাথরঘাটার জনসভায় ব্যাপক বাধা দেশীয় অস্ত্র দিয়ে মারপিট করে লেভেল প্লেইং ফিল্ড বিনষ্ট করে নির্বাচনী পরিবেশ অশান্ত করার অভিযোগ