ধামরাই (ঢাকা) সংবাদদাতা : ধামরাইয়ে ফিটনেস বিহীন অবৈধ লেগুনা পরিবহন হাইওয়ে পুলিশ কে ম্যানেজ করে মহাসড়কে অবাধে চলাচল করছে জানাগেছে , ধামরাইয়ে ঢাকা আরিচা মহাসড়কে ফিটনেস বিহীন অবৈধ লেগুনা পরিবহনের মালিকরা সাভার ও গোলড়া হাইওয়ে পুলিশ কে অর্থের বিনিময়ে ম্যানেজ করে লকড় ঝকড় যানবাহন ও অদক্ষ ড্রাইভার দিয়ে অবাধে মহাসড়কে দাপটের সাথে চলাচল করছে। ফিটনেস বিহীন এই লেগুনা পরিবহন চলাচলে হাইওয়ে পুলিশের অথ বানিজ্য বেড়েছে বলে অভিযোগ উঠেছে। এই লেগুনা পরিবহন চলাচলের কারণে এক দিকে বেড়েছে সড়ক দুর্ঘটনা অপর দিকে সরকার হারাচ্ছে বিপুল পরিমানের রাজস্ব আয়।
নিরাপদ সড়ক চাই (নিসচার) ধামরাই উপজেলা শাখার সভাপতি নাহিদ মিয়া এ প্রতিবেদকে বলেন, মহাসড়কে কাগজবিহীন, ফিটনেস বিহীন, অসংখ্য গাড়ি চলাচল করে এর মধ্যে অন্যতম হচ্ছে মাইক্রোবাস কেটে বানানো লেগুনা। এ সকল যানবাহনে কোন কাগজপত্র নেই কিন্তু চলছে হরহামেশাই। কিন্তু দায়িত্ব প্রাপ্ত সংশ্লিষ্ট পুলিশের দায়িত্ব হীনতা ও অদৃশ্য শক্তি প্রভাবশালীদের ছত্রছায়ায় এ সব চলাচল করছে। তাই আমাদের আহবান থাকবে এ বিষয়ে কঠোর ব্যাবস্থা গ্রহণ করলে সড়ক অনিয়ম দূরীকরণে ও শৃঙ্খলা ফিরবে। এ ব্যাপারে গোলড়া হাইওয়ের অফিসার্স ইনচার্জ ওসি দেওয়ান কৌশিক আহাম্মেদ এ প্রতিবেদককে বলেন, অচিরেই ফিটনেস বিহীন লেগুনার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে।