বাংলাদেশ জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা শাখা কর্তৃক গতকাল মঙ্গলবার ২ ফেব্রুয়ারি আয়োজিত কটিয়াদি নির্বাচনী জনসভা থেকে ফেরার পথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী নিকলী উপজেলার ছাতিরচর নিবাসী মোঃ আব্দুস সালাম ( ৬৫) সড়ক দূর্ঘটানায় ইন্তেকাল করেন।

জানা গেছে, আমিরে জামায়াতের বক্তব্য এর মধ্য দিয়েই কটিয়াদীতে নির্বাচনী জনসভা শেষ হয়। ফেরার পথে বাজিতপুর উপজেলার উজান স্বর নামক স্থানে বাস দুর্ঘটনায় তিনি মারা যান। আজ ৪ ফেব্রুয়ারি বুধবার চাতিরচর মাদ্রাসা ময়দানে বাদ আসর নামাজে জানাজা অনুষ্ঠিত হয় এরপর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাযায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ এবং উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।