নোয়াখালী সংবাদদাতা : বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এমপির সহধর্মিণী কানিজ ফাতেমা (৭৩) ইন্তিকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দেন নোয়াখালী জেলা জামায়াতে আমীর ইসহাক খন্দকার, জেলা সেক্রেটারি মাওলানা মোঃ বোরহান উদ্দিন, জেলা নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা সাইয়েদ আহমদ।
আজ বৃহস্পতিবার বেলা ১১টায় নোয়াখালীর সেনবাগের ইয়ারপুরে নিজের বাড়িতে জানাযা শেষে তাকে পারিবারিক কবরাস্থানে দাফন করা হবে ইনশাআল্লাহ। মৃত্যুকালে তিনি স্বামী ও মেয়ে তামান্না ফারুককে রেখে গেছেন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, কানিজ ফাতেমা ছিলেন একজন সমাজসেবী। জেলা জামায়াত তার মৃত্যুতে শোকাহত। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তাঁর রূহের মাগফেরাত কামনা করছি। আল্লাহ তা’আলা যেন তাঁকে ক্ষমা করেন, তাঁর কবরকে প্রশস্ত করে দিন, সকল নেক আমল গুলো কবুল করে জান্নাতুল ফেরদৌসের উঁচু মাকাম দান করুন এবং শোকাহত পরিবার-পরিজনকে এই কঠিন সময়ে সর্বোত্তম সবর ধারণের তাওফিক দান করেন।