শ্যামনগর (সাতক্ষীরা) সংবাদদাতা: সাতক্ষীরার শ্যামনগরে ২০২৫-২৬ অর্থবছরের প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-১ মৌসুমে ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে।

রবিবার (২৯ মার্চ) সকালে শ্যামনগর উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে আয়োজিত এ বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামসুজ্জাহান কনক সভাপতিত্ব করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম সঞ্চালনা করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবের সেক্রেটারি এস. এম. মোস্তফা কামালসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে উপজেলার প্রায় ২০০ জন কৃষকের মাঝে তিল, মুগ, পাট ও হলুদের বীজের পাশাপাশি প্রয়োজনীয় সার বিতরণ করা হয়। শ্যামনগর উপজেলার ১২টি ইউনিয়নের আবাদযোগ্য জমিতে উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদিত করার লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হয়েছে।