নীলফামারী সংবাদদাতা : নীলফামারীর জলঢাকায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পক্ষ থেকে নীলফামারী-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি-কে সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সম্প্রতি জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত থেকে নবনির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের প্রচার সম্পাদক প্রভাষক ছাদের হোসেন, উপজেলা জামায়াতের আমীর মোখলেছুর রহমান মাস্টার, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব কামারুজ্জামান, উপজেলা জামায়াতের সেক্রেটারি মোয়াম্মার আল-হাসান, সহ-সেক্রেটারি প্রভাষক এ,এ.এম. মুজাহিদ মাসুম, উপজেলা পিএইচও ডা. চন্দ্রাসন গুপ্ত, উপজেলা আরএমও ডা. মেসবাউর রহমান প্রধান (মেজবা) প্রমুখ। অন্যান্য চিকিৎসক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে নবনির্বাচিত এমপি মাওলানা ওবায়দুল্লাহ সালাফি চিকিৎসকদের উদ্দেশ্যে বলেন, হাসপাতাল হচ্ছে মানুষের শেষ ভরসাস্থল। এখানে আগত রোগীরা যেন মানবিক আচরণ, উন্নত চিকিৎসাসেবা ও পরিচ্ছন্ন পরিবেশ পায়, সেদিকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে। তিনি হাসপাতালের সার্বিক সেবার মান উন্নয়ন, ওষুধ সরবরাহ নিশ্চিতকরণ, চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি এবং জরুরি বিভাগে দ্রুত সেবা প্রদানের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবার মান উন্নত করতে হলে শুধু অবকাঠামো উন্নয়নই নয়, সেবার মানসিকতাও পরিবর্তন করতে হবে। রোগীদের সঙ্গে সদাচরণ,পরিষ্কার-পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখা এবং সময়মতো চিকিৎসা প্রদান নিশ্চিত করতে হবে। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন সমস্যা ও চাহিদার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে শেষ হয়।
গ্রাম-গঞ্জ-শহর
জলঢাকা স্বাস্থ্যকমপ্লেক্সে নবনির্বাচিত এমপি ওবায়দুল্লাহ সালাফিকে সংবর্ধনা
নীলফামারীর জলঢাকায় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের পক্ষ থেকে নীলফামারী-৩ আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি-কে সংবর্ধনা প্রদান
Printed Edition