আসন্ন পবিত্র রমজান উপলক্ষে রংপুর মহানগর ও জেলা রেঁস্তোরা মালিক সমিতি স্বাস্থ্য সম্মত নিরাপদ খাদ্য বিক্রয়ের প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছে।
এ লক্ষ্যে সম্প্রতি নগরীর একটি রেষ্টুরেন্ট মিলনায়তনে সমিতির কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। রেঁস্তোরা মালিক সমিতির সভাপতি আলহাজ নুরুল হক মুন্না সভায় সভাপতিত্ব করেন। সভায় সমিতির সাধারণ সদস্যদের মুক্ত আলোচনার পর সর্বসম্মত ভাবে সিদ্ধান্ত নেয়া হয় যে আসন্ন পবিত্র রমজান মাসে রংপুর মহানগর ও জেলায় সকল হোটেল রেঁস্তোরায় স্বাস্থ্য সম্মত নিরাপদ খাদ্য বিক্রয় করা হবে। এজন্য জেলা ও উপজেলা প্রশাসন, নিরাপদ খাদ্য অধিদপ্তর এবং ভোক্তা অধিকার অধিদপ্তরের সহায়তায় সদস্যদের উদ্বুদ্ধুকরণ কর্মসূচি হাতে নেয়া হবে। এছাড়া সভায় সমিতির বিভিন্ন বিভিন্ন সমস্যা এবং আগামীদিনের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় সম্মানিত অতিথি ছিলেন রংপুর চেম্বার অব কমার্সের ভাইস প্রেসিডেন্ট ও জুয়েলারী সমিতির জেলা সভাপতি এনামুল হক সোহেল এবং রংপুর মেট্রোপলিটন চেম্বারের পরিচালক রানা মাসুদ। বক্তব্য রাখেন সমিতির সিনিয়ির সহ সভাপতি শাহ্ মোহাম্মদ শহিদ আক্তার সোহেল, সহ সভাপতি আসলাম হোসেন, তানভীর হোসেন আশরাফী, আজিজুল ইসলাম, আইয়ুব আলী ও আব্দুল খালেক। সাধারন সম্পাদক ইব্রাহীম হক ব্যাপারী, যুগ্ম সাধারন সম্পাদক একেএম বানিউল আদম বাবু ও মাসুম বিল্লা, সহ সাধারন সম্পাদক মশিউর রহমান, জাহেদুল ইসলাম, এএসএম মনিরুজ্জামান মনির ও আব্দুল কাভিইউ পাপ্পু। সাংগঠনিক সম্পাদক নুরুন্নবী লাক,ু যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আব্দুস সাত্তার। কোষাধ্যক্ষ হেলাল হোসেন স্বপন, দপ্তর সম্পাদক আঙ্গুর হোসেন সহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এসময় বক্তব্য রাখেন।