পাথরঘাটা (বরগুনা) সংবাদদাতা : বরগুনার পাথরঘাটারয় জলদস্যু মুক্ত বঙ্গোপসাগর ও জলদস্যুদের হামলা থেকে রক্ষা পাওয়ার দাবিতে পাথরঘাটায় মানববন্ধন হয়েছে। সম্প্রতি বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিত, বিএফডিসি মৎস্য আড়ৎদার সমিতি, বিএমডিসি মৎস্য পাইকার সমিত, বিএমডিসি মৎস্য বাজার ঘাট ইউনিয় সহ পাঁচটি মৎস্যজীবী সংগঠন এ-মানববন্ধন করেছেন।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ মাসুম আকন,সহ-সভাপতি আবুল হোসেন ফরাজি, বরগুন জেলা মৎস্যজীবী টলার শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ দুলাল হোসেন ও মৎস্যজীবী ট্রলার মালিক মোঃ নজরুল ইসলাম সহ প্রমুখ।

এ সময বরগুনা জেলা মৎস্যজীবী টলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন বিগত সরকারের আমলে জলদস্যু হামলা করা শুরু করার পরে সরকারের কঠোর পদক্ষেপের কারণে জলদস্যরা পিচু হটতে বাধ্য হয়, যার কারণে আমরা জেলেরা জলদস্য মুক্ত সাগরে আরামে মাছ শিকার করতে পারলেও বর্তমানে জলদস্যদের কারণে সাগরে জেলেরা মাছ শিকারে যেতে ভয় পায়।

তিনি বলেন এরকমের চলতে থাকলে জেলেরা মাছ শিকার করা বন্ধ করে দিবে।

এ সময় অন্যান্য বক্তারাও অনতিবিলম্বে সাগর জলদূষ্ম মুক্ত করার দাবি জানিয়ে তারা বলেন দ্রুত জলদস্যু দের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ না হলে মৎস্যজীবীরা কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে।

উল্লেখ্য সম্প্রতি এফবি জাহিদ ট্রলারের জেলেদেরকে গুলী করে জলদস্য জাহাঙ্গীর বাহিনী।

এছাড়া জলদস্যদের কাছে অপহৃত অন্তত ১০ জেলে এখনো জিম্মি রয়েছে বলে জানিয়েছেন মৎস্যজীবী নেতৃবৃন্দ। জানতে চাইলে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মংচেনলা বলেন, সাগরে জলদস্যুর বিষয়টি আমার এলাকার মধ্যে না। তিনি বলেন এ ব্যাপারে কোষ্টগার্ড ও নৌপুলিশ রয়েছে।