রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা : কুড়িগ্রামের রাজারহাটে জমির সীমানাকে কেন্দ্র করে প্রতিপক্ষরা ধাক্কা মেরে খুন করলো ষার্টোদ্ধ এক বৃদ্ধকে। ঘটনাটি ঘটেছে। গত ২৬ জানুয়ারি দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের জয়দেব মালসাবাড়ী গ্রামে।
এলাকাবাসী ও পুলিশ ও মধূ শীলের ছেলের স্ত্রী সৃষ্টি রানী জানান, ওই গ্রামের নাপিত পাড়ার খগেন্দ্রশীলের ছেলে মধু চন্দ্র শীল (৬২) এর সাথে প্রতিবেশী আবেদ আলীর জমির সিমানা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত ২৬ জানুয়ারী দুপুর সাড়ে ১২টার দিকে মধুশীল তার বাড়ির সামনে সীমানায় গাছ লাগানোর সময় প্রতিপক্ষ আশারাফ আলী (৪৫) বাধা দেয়। এমনকি এসময় আশরাফ আলীর বাবা আবেদ আলী গাছগুলো তুলে ফেলে। এ নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে আশরাফ আলী, তার স্ত্রী লাকি বেগম ও তার লোকজন মধুশীলকে ধস্তাধস্তির করে ধাক্কা দেয়। এতে করে তিনি পাশের নলকুপের গোড়া পাকা প্লাস্টারে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান।