মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : প্রবীণ দলিল লেখক মীর অছিম উদ্দিনের মৃত্যুতে মির্জাপুর উপজেলা দলিল লেখক ও ভেন্ডার সমন্বয় সমিতি শোকসভা ও কলম বিরতি পালন করেছে। রোববার বেলা ১১টায় সমিতির কার্যালয়ে শোকসভা অনুষ্ঠিত হয়। দলিল লেখক মো. মজিবর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মির্জাপুর সাব রেজিস্ট্রার মো. জহিরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন স্ট্যাম্প ভেন্ডার হুমায়ুন তালুকদার, ফিরোজ আলম মুক্তার, দলিল লেখক মোহাম্মদ জহিরুল হক, শেখ মো. ফজলুল করিম, মো. তোজাম্মেল হোসেন তালুকদার টিটু, মো. আলমগীর হোসেন। সভার শুরুতে মরহুমের স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। এছাড়া মীর অছিম উদ্দিনের মৃত্যুতে রোববার সমিতির সদস্যরা কলম বিরতি পালন করেন।

উল্লেখ্য মীর অছিম উদ্দিন শুক্রবার বেলা এগারোটায় মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্ন ইলাইাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। মৃত্যুকালে তিনি ১ স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে যান।