গৌরনদী (বরিশাল) সংবাদদাতা : অপারেশন ডেভিল আন্টের আওতায় পুলিশ পৃথক দুইটি অভিযানে গৌরনদীর বিল্লগ্রাম এলাকা থেকে রহিম সরদার (৫৫) ও হোসনাবাদ এলাকা থেকে হিরন হোসেন (৩৯) নামের আওয়ামী লীগ ও ছাত্রলীগের ২ জন নেতাকে গ্রেফতার করেছেন।
গত বুধবার দুপুরে গ্রেফতার কৃতদের কে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে, পুলিশ সূত্রে জানা গেছে, গৌরনদী মডেল থানার এস আই মোঃ অলিউল্লাহ সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার দিবাগত রাতে অভিযান চালিয়ে রাত ১২টার দিকে উপজেলার বিল্লগ্রাম এলাকা থেকে আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম সরদার কে গ্রেফতার করে, আব্দুর রহিম মাহিলারা ইউনিয়নের ৯ নং ওয়ার্ড সভাপতি সে বিল্লগ্রাম মৃত মোঃ মুক্তার হোসেন সরদারের ছেলে।
অপরদিকে উপজেলার শরিকল পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই কামাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে একই দিন রাতে শরিকল ইউনিয়নের পূর্ব হাসনাবাদ গ্রাম থেকে ছাত্রলীগ নেতা মোঃ হিরন হোসেন (৩৯) কে গ্রেপ্তার করেন,গ্রেফতার হওয়া মোঃ হিরন হোসেন শরিকল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সে পূর্ব হোসনাবাদ গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
গৌরনদী মডেল থানা অফিসার্ ইনচার্জ (ওসি) মোঃ তারেক হাসান রাসেল, জানান অপারেশন ডেভিল হান্ট ফেস টু এর আওতায় তাদের গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার কৃতদের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।